নবীন নিউজ ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ১০:১৫ এ.এম
সংগৃহীত ছবি
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের বোনের ছেলে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) খুলনায় গণপিটুনিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে নগরের দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আরিফুজ্জামান নগরের আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। তার মা সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মেজো বোন নার্গিস বেগম।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি তিনি (আরিফুজ্জামান) গণপিটুনির শিকার হয়েছিলেন। ঘটনার একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
গণপিটুনির কারণ জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বিগত সরকারের সময় তার বিভিন্ন কর্মকাণ্ড ও ভূমিকায় গণরোষ তৈরি হয়েছিল। সেটারই বোধ হয় বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা বিষয়টা তদন্ত করার পর কীভাবে কী হয়েছে, জানতে পারব।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রের ভাষ্য অনুযায়ী, সোমবার ভোর থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা নগরের দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় আরিফুজ্জামান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন তাকে ধরে পিটুনি দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুজ্জামানের বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। ২০২২ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতপুর থেকে ১৮টি ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করেছিল। এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে আরিফুজ্জামানসহ দুজনকে ৩৯৫টি ইয়াবা বড়িসহ আটক করেছিল র্যাব।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা