নবীন নিউজ, ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ০৯:৪৮ এ.এম
পটুয়াখালীর বাউফলে আয়শা আক্তার মুক্তা (১৫) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে বাউফল উপজেলার সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে শিক্ষার্থীর নিজ ঘরের টিনের চালের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার পরিবারের সদস্য। পরে বাড়ির লোকজন ঘরে ঢুকে মরদেহ উদ্ধার করে নিচে নামায়। খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
নিহতের বড় বোন জানান, সকালে তার ছোট বোন মুক্তার কাছে একটি মোবাইল ফোন দেখতে পান তাদের মা। পরে মোবাইল ফোনটি তার থেকে নিয়ে হাসপাতালে যান মা। এতে নিহত মুক্তা মন খারাপ করে। তবে সে কারণে তার বোন আত্মহত্যা করতে পারে না। বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে তার মা জানতে পারেন, মুক্তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের মা হাসপাতালে ছিলেন। ঘরে একাই ছিলেন মুক্তা। দুপুরের পর কোনো এক সময়ে তিনি নিজের ওড়না আড়ার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় স্থানীয় চৌকিদার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা