নবীন নিউজ ডেস্ক ০২ নভেম্বার ২০২৪ ০৮:৫৪ এ.এম
সংগৃহীত ছবি
রিপাবলিকান দলের সমর্থকদের ‘আবর্জনা’ বলায় বেশ সমালোচনার মুখেও পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-কমলা শিবির। এবার বাইডেনের এ কটূক্তির জবাব দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) উইসকনসিনের একটি বিমানবন্দরে ‘নিজের নাম’ লেখা ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমান থেকে নামেন ট্রাম্প। এরপর তিনি বৃষ্টিভেজা রানওয়ে পার হয়ে সোজা একটি ময়লার গাড়িতে (গার্বেজ ট্রাক) গিয়ে ওঠেন।
ট্রাম্প যে ময়লার গাড়িটিতে উঠে বসেন তাতে বড় করে খোদাই করে লেখা ছিল ‘ট্রাম্প’; ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। আর এ সময় ট্রাম্পের পরনে ছিল একটি কমলা-হলুদ রঙের সেফটি ভেস্ট, সাদা শার্ট এবং লাল টাই।
অনেকটা ব্যঙ্গ করে কমলা হ্যারিসের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমার এই ময়লার ট্রাকটি কেমন লাগছে? এক্সের এই পোস্ট শেয়ার করেছেন খোদ এক্সের সিইও ইলন মাস্ক। ক্যাপশনে তিনি লিখেছেন, জিনিয়াস লেভেল ট্রলিং।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তার সমর্থক ও কৌতুকশিল্পী টনি হিঞ্চক্লিফের এক মন্তব্য থেকেই এই ‘আবর্জনা’ ইস্যুর সূত্রপাত। টনি পুয়ের্তো রিকো দ্বীপকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে আখ্যা দেন। তার এই কথার প্রেক্ষিতে বাইডেন পাল্টা আক্রমণ করে বলেন, আমি যে একমাত্র ভাসমান ময়লা দেখি, তা হলো ট্রাম্পের সমর্থকরা।
প্রেসিডেন্ট বাইডেন পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে চেষ্টা করে বলেন, তিনি আসলে ল্যাটিনো সম্প্রদায়ের প্রতি ট্রাম্পের বিদ্বেষপূর্ণ অবস্থানের সমালোচনা করেছিলেন। তবে ততক্ষণে দেরি হয়ে যায়। শুধুমাত্র ট্রাম্প শিবির না, ডেমোক্র্যাট শিবিরেও এ নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা। তবে কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফের সে বক্তব্য নিয়ে আর কথা বাড়াননি ট্রাম্প। ওই মন্তব্যের নিন্দা জানাননি, আবার এর জন্য ক্ষমাও চাননি।
যুক্তরাষ্ট্রে চার দিন পর ভোট হলেও আগাম ভোট গ্রহণ আগেই শুরু হয়েছে। এরই মধ্যে ৫ কোটি ৭০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন, যা সংখ্যায় ২০২০ সালের মোট ভোটের এক-তৃতীয়াংশের বেশি।
প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচন–সংশ্লিষ্ট ৩৪টি অভিযোগের সম্মুখীন ট্রাম্প হারলে আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ