মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সাবেক স্বামী ও তার সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে নারীর সংবাদ সম্মেলন

নবীন নিউজ ডেস্ক ২৯ অক্টোবার ২০২৪ ০৬:২৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বগুড়ায় এ্যাপোলো ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী ও তাঁর নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে এক নারী সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুর বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ ওই নারীর নাম মোছা: রিমু। তিনি শাজাহানপুর উপজেলার খরনা নাদুরপুকুর এলাকার রুহুল আমিনের মেয়ে।  তবে তিনি বর্তমানে শহরের সুলতানগঞ্জপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।

বগুড়া প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে  এ্যাপোলো ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মাহবুব সাঈদীর সাথে ফেসবুকে পরিচয় হয়। এরপর একটি মেলায় দেখা করি এবং আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।  ২০২০ সালের ৩০ এপ্রিল আমাকে তাঁর প্রতিষ্ঠানে চাকরি দেন মাহবুব সাঈদী।  আমার বাবা সিঙ্গাপুর প্রবাসী ছিলেন ভালো ইনকাম করতে এবং সেখানে অ্যাকসিডেন্ট করে ইন্স্যুরেন্স কোম্পানি হতে কিছু টাকাও পায়। এর মধ্যেই মাহবুব সাইদী আমার পরিবারের ও আমার বাবার অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও অবগত হয়। মাহবুব সাইদী একজন ছিল প্রচণ্ড অর্থলোভী ও নারী পিপাসু প্রকৃতির লোক যা আমার আগে জানা ছিল না। আমার বাবার টাকা হাতিয়ে নেওয়ার জন্য সে একটা ফাঁদ তৈরি করে। অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশান নামের কোম্পানি খোলার কথা বলে এবং আমাকে ২০ শতাংশ শেয়ার মালিক করার কথা বলে আমার বাবার থেকে ৫০ লাখ টাকা নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি এই টাকা ও মালিক হওয়ার শেয়ার সংক্রান্ত বিষয়ে আমি ও মাহবুব সাঈদী চুক্তিপত্রে সাক্ষর করি। এরপর ব্যবসায়ী সম্পর্কে জড়ানোর পর মাহবুব সাইদী আমার সাথে ঘনিষ্ঠতা সৃষ্টি করে এবং এক পর্যায়ে তার স্ত্রী ছেলে থাকা সত্ত্বেও সে আমাকে বিবাহের প্রস্তাব দেয়। এবং আমি ডিভোর্সি হওয়ায় আমার বাবা মাকে ম্যানেজ করে সে ২০২২ সালে ৬ এপ্রিল আমার হাকির মোড়ে ভাড়া বাড়িতে রেজিস্ট্রেশন কাবিন নামা মূলে দশ লাখ টাকা দেনমোহরানা ধার্যে বাঁকী রেখে বিবাহ সম্পন্ন করে।

রিমু বলেন,  আমাকে কোম্পানির ম্যানেজিং পর্যায়ে নিয়োজিত করে দেয় যার ফলে কোম্পানির ম্যানেজার রুবেলের অনিয়ম কার্যক্রমের ব্যাপারে জানতে পারি। আমি তার বিভিন্ন অর্থনৈতিক জালিয়াতি ধরি এবং কোম্পানি থেকে সাপ্লাইকৃত জেনারেটরের স্টিকার পরিবর্তন করে বেশি কেভিএ দেখানোর জালিয়াতির ব্যাপারে মাহবুব সাইদীকে সতর্ক করি। এ ব্যাপারে মাহবুব সাইদী বলে বড় কোম্পানি চালাতে গেলে একটু এদিক সেদিক করতেই হয়। এইসব ব্যাপার আমার নজরে আসা ও মাহবুব সাইদীর বড় বউ এর সহযোগিতায় রুবেলের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে মাহবুব সাইদীর সাথেও আমার সম্পর্কের টানাপড়েন হয়। সেই সময় আমাকে কোম্পানির লভ্যাংশ দেওয়া বা অন্যান্য কাজের অধিকার বন্ধ করে দেয়। এরপর আমার বিনিয়োগের টাকার অনিশ্চয়তা দেখা দেয়। তারপর সে ধীরে ধীরে আমাকে সরানোর পাঁয়তারা করে। সে ম্যানেজার রুবেলের সহযোগিতায় ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আকন্দসহ তার ছেলেপেলেদের নিয়ে আমাক চার মাথায় মাহবুব সাইদীর চাচার কাজী অফিসে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসীদের জিম্মির মুখে আমার ও আমার মা এর স্বাক্ষর নেয়। এখানে আমাকে কোনো দেনমোহরের ও খোরপোশ, ব্যাবসায়িক নিয়োগের কোনোপ্রকার অর্থ পরিশোধ না করে টাকা না দিয়ে উলটা হুমকি ধামকি দেয় এই ব্যাপারে কথা বললে প্রাণে মেরে ফেলবে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে চলে যাই। যাওয়ার সময় অপরিষোধিত যাবতীয় পাওনা দাবি করলে মাহবুব সাইদী সম্পূর্ণভাবে অস্বীকার করে। আমাকে এবং আমার মা কে তার চাচার কাজী অফিস থেকে বের করে দেয়।

রিমু আরও বলেন, তারপর আমি আমার বাবার বাড়ীত অবস্থান করি এবং ২০২২ সালের ২৮ এপ্রিল জোরপূর্বক কাজী অফিসে নিয়ে গিয়ে স্বাক্ষর করে নেয়ার জন্য ১৮/০৫/২২ তারিখে আমি অপহরণ ও দেনমোহরের জন্য ৮৩১ সি/২২ নং মামলা করি। এর প্রেক্ষিতে আরো বিভিন্ন মামলার উদ্ভব হয় যা আদালতে এখনো চলমান। কিন্তু প্রিন্স টাকার প্রভাব খাটিয়ে ম্যানেজ করে উল্টাপাল্টা রিপোর্ট করে নেয়। আমার জবানবন্দি পাল্টিয়ে দেয়। তারপর থেকে আমার অসহনীয় জীবনের শুরু। মাহবুব সাইদীর হুকুমে কর্মচারী ম্যানেজার রুবেল ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে আমার পুরো পরিবারের উপর সার্বক্ষণিক নজর রাখে এবং আমাদেরকে বগুড়া ছাড়া করার জন্য পুলিশ প্রশাসন দিয়েও ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। মাহবুব সাইদীর আদেশক্রমে রুবেল আমার ছোট বোনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় তার কলেজ যাওয়া বন্ধ হয়ে যায়। আমরা জীবিকা চালানোর জন্য টিএমএসএস হসপিটালের পিছনে ছোট একটি চায়ের দোকান দিয়েছি। সেখানেও রুবেল প্রিন্সের নির্দেশনায় সার্বক্ষণিক সন্ত্রাসী দিয়ে আমাদেরকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। আমি শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নয়, শারীরিক ও মানসিকভাবেও বিপর্যস্থ হচ্ছি৷

রিমু প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন, আমরব চারজনের পরিবার দুর্বিষহ জীবনযাপন করছি। আমাদের এই অসহায় মুহূর্তে প্রশাসনের সহযোগিতা চাই। নইলে মাহবুব সাঈদীর  অত্যাচার থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা