নবীন নিউজ ডেস্ক ২৯ অক্টোবার ২০২৪ ০২:২৩ পি.এম
ছবি- সংগৃহীত।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের পক্ষে সরব ছিলেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে তিনি যেভাবে উদ্বুদ্ধ করেছিন সেটি চোখে পড়ার মত। যে কারণে আওয়ামী লীগের চক্ষুশূলেও পরিণত হয়েছেন তিনি।
সম্প্রতি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। যেখানে তিনি দলটিকে কিছু সত্য মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
রোববার রাতের এ স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘জামায়াতকে যেমন ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনও হচ্ছে। আওয়ামী লীগকেও ২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যতো দ্রুত বুঝবে ততোই তাদের এবং দেশের মঙ্গল।’
এরপর বিগত সরকারের বিভিন্ন অন্যায়, অনৈতিক কাণ্ডের কথা উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘আপনি ভাব করবেন, জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এতো এতো প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুকী বলেন, ‘আর ফোনে এইসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম কিভাবে সে মনস্টার হয়ে উঠলো।’
সম্প্রতি শেখ হাসিনার পরপর কয়েকটি কলরেকর্ড ফাঁস হয়েছে। যেখানে তিনি দেশে ফেরার কথা বলেছেন। আবার কখনো অন্তবর্তীকালীন সরকার, বিএনপি-জামায়াত নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। ফারুকী সেসবের জবাবেই ফোনে হুমকি-ধামকির প্রসঙ্গ টেনে এনেছেন।
এর আগে এক স্ট্যাটাসে ১৯৯১ সালে মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগ ও জামায়াতের ভূমিকার কথা উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ যে আর দোয়ানো যাচ্ছে না, এর কারণ হচ্ছে জনগণ দেখতে পাচ্ছে একাত্তরের আগে আইয়ুব খানের পান্ডা সংগঠন এনএসএফ যে ভূমিকায় ছিল, এই সময়ে ছাত্রলীগ চলে গেছে সেই ভুমিকায়।
একাত্তরের জামায়াতের ভূমিকায় চলে গেছে আওয়ামী লীগ। যে দলটা একাত্তরে ছিলো জনগণের পক্ষে, এই সময়ে এসে তাদের অবস্থান বিপরীত দিকে।’
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’