মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

মাইগ্রেনের ব্যথা থেকে রক্ষা পাওয়ার উপায়

নবীন নিউজ ডেস্ক ২১ অক্টোবার ২০২৪ ১০:২৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মাথা ব্যথার অনেক কারণ ও অনেক ধরন আছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে মাথা ব্যথাটা মানুষকে কাবু করে ফেলে, সেটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা। এটা মানুষের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। মাইগ্রেনের ব্যথার সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। কিন্তু কিছু কারণ বিজ্ঞানীদের জানা আছে।

কারণ:

জিনগত প্রভাব : পরিবারে কারো মাইগ্রেনের ইতিহাস থাকলে আপনিও এই সমস্যায় আক্রান্ত হতে পারেন।

নিউরোলজিক্যাল কার্যকলাপ : মস্তিষ্কের রাসায়নিক কার্যকলাপে ভারসাম্যহীনতা মাইগ্রেনের ব্যথার কারণ হতে পারে; বিশেষ করে সেরোটোনিন হরমোনের মাত্রা কমে গেলে মাইগ্রেনের আশঙ্কা বাড়ে।

পরিবেশগত কারণ : আলো, শব্দ ও গন্ধের প্রতি অতিসংবেদনশীলতা অনেক সময় মাইগ্রেনের উদ্দীপক হিসেবে কাজ করতে পারে।

অতিরিক্ত সূর্যের আলো, তীব্র গন্ধ বা জোরালো শব্দে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে।
খাবার ও পানীয় : কফি, চকোলেট, অ্যালকোহল, প্রসেসড ফুড এবং অতিরিক্ত লবণযুক্ত খাবারও মাইগ্রেনের ট্রিগার হতে পারে। এ ছাড়া দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে শর্করার মাত্রা কমে যায়। এ কারণেও মাইগ্রেনের ব্যথা হতে পারে।

হরমোন পরিবর্তন : নারীদের পিরিয়ডের সময় হরমোনের তারতম্য ঘটে, তখন মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে।

জীবনযাত্রা ও মানসিক চাপ : অনিদ্রা, অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়ন্ত্রিত জীবনধারা মাইগ্রেনের ব্যথার একটি বড় কারণ হতে পারে।

বাঁচার উপায়:

নিয়মিত ঘুম : পর্যাপ্ত ও নিয়মিত ঘুম মাইগ্রেনের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জেগে ওঠার অভ্যাস করুন।

সুষম খাদ্য গ্রহণ : খাবারে ভারসাম্য বজায় রাখুন এবং খাবারের সময়সূচি মেনে চলুন।

দীর্ঘ সময় না খেয়ে থাকলে মাইগ্রেনের ব্যথ্যা শুরু হতে পারে, তাই সময়মতো খাওয়া জরুরি।
স্ট্রেস নিয়ন্ত্রণ : স্ট্রেস বা মানসিক চাপ মাইগ্রেনের অন্যতম উদ্দীপক। নিয়মিত যোগব্যায়াম বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে মানসিক চাপ কমানো যায়।

ট্রিগার চিহ্নিত করা : মাইগ্রেনের কারণগুলো চিহ্নিত করে সেগুলো এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। আপনার মাইগ্রেন ট্রিগার করতে পারে এমন খাবার বা পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন।

শরীরচর্চা : নিয়মিত শরীরচর্চা রক্ত সঞ্চালন বাড়ায় এবং মানসিক চাপ কমায়। এগুলো মাইগ্রেন প্রতিরোধে সাহায্য করে।

ওষুধ : মাইগ্রেনের জন্য কিছু নির্দিষ্ট ওষুধ প্রয়োজন হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ গ্রহণ করলে মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিস অবলম্বনে দাওয়াই ডেস্ক

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন