নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫৭ পি.এম
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়ীয়া গ্রাম থেকে আরও ৭টি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এর মধ্যে একটি বোম বিষ্ফোরিত হয়েছে। বাকিগুলো উদ্ধারে কর্মকান্ড শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামবাসীর খবরে ঘটনাস্থল ঘিরে রেখেছে দর্শনা থানা পুলিশ ও সেনা সদস্যরা। এদিকে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শনা এলাকায় একের পর এক বোমা পাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, গতরাতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির অদূরে একটি বোমার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ সকালে ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় একটি কালো ও একটি লাল টেপ দিয়ে মোড়ানো আরও দুটি বোমার সন্ধান পেয়ে ওই স্থান ঘিরে রাখে। এরপর পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামেও বোমাসদৃশ বস্তুর খোঁজ পাওয়া যায়। সেখানেও পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে আরও ৪টি বোমার সন্ধান পাওয়া গেছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, পৃথক দুটি স্থান থেকে ৬টি বোমা ও একটি বিষ্ফোরিত বোমার খোঁজ মিলেছে। বোমা উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় আলীহিম নামে এক বোমা কারিগরকে আটক করা হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে।
এর আগে, ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিনদিনে দর্শনার কেরু প্রাঙ্গণ থেকে মোট ৬টি শক্তিশালী ককটেল উদ্ধার হয়েছিল।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা