নবীন নিউজ, ডেস্ক ২১ অক্টোবার ২০২৪ ০৯:৪৭ এ.এম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় একটি আবাসিক হোটেল থেকে আবু সাঈদ বাবু (২২) নামে এক ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে জেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের দোয়েল আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাঈদ বাবু তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মমিনপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি দোয়েল আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন৷
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবু সাঈদ ওই হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাতে ওই হোটেলে মালিক মনিরুজ্জামান তুষার তার হোটেলে সার্বিক অবস্থা ঠিক আছে কিনা তা দেখতে যান। পরে হোটেলের ম্যানেজারের রুমের দরজার ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে ম্যানেজার আবু সাঈদকে ফ্যানের সাথে ঝুলতে দেখতে পান তিনি।
এ সময় সাথে সাথে তিনি বাজারের লোকজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের ঝুলন্ত অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ওসি প্রবীর কুমার সরকার জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনা তদন্তের জন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা