নবীন নিউজ, ডেস্ক ১৯ অক্টোবার ২০২৪ ০১:১২ পি.এম
অবশেষে দেশের বাজারে আসতে চলেছে ‘রয়্যাল এনফিল্ড’। আগামী ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে ৩৫০ সিসির বাইকটি।
চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চালু হয় ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের ফেসবুক পেজ। এই পেজেই প্রথমে জানানো হয়েছিল বিষয়টি।
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে জানা যায়, আগামী ২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির মোটরসাইকেলটি।
তবে দাম সম্পর্কে এখনও নিশ্চিত না করলেও সূত্র জানায়, সাড়ে চার লাখ থেকে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে হতে পারে দাম। তবে এটি এখনই নিশ্চিত নয়। গ্রাহকদের জন্য এটি সারপ্রাইজ রাখা হয়েছে।
জানা যায়, রয়্যাল এনফিল্ড উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে ইফাদ মটরস। যা স্থানীয়ভাবে বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম।
এর আগে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়। সরকারের এ সিদ্ধান্তের ফলে উচ্চ সিসির মোটরসাইকেল স্থানীয় বাজারে প্রবেশের সুযোগ পায়।
এই সিসিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা রয়েল এনফিল্ড কখন পাওয়া যাবে, তা নিয়ে দেশের বাইকারদের মধ্যে অধীর আগ্রহ দেখা দেয়। সেই সময় দেশে রয়্যাল এনফিল্ড উৎপাদন এবং বিপণনের ঘোষণা দেয় ইফাদ মটরস।
নবীন নিউজ/জেড
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন