নবীন নিউজ ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ১১:০০ এ.এম
সংগৃহীত ছবি
নাটোরের গুরুদাসপুরে দুর্গাপূজার বিজয়া দশমীর দিন অসুস্থ হয়ে চৈতন্য সরকার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। সোমবার (১৪ অক্টোবর) চৈতন্যর দাহ করার পর তার আপন মামা কিরণ হালদারও (২৯) মারা গেছেন। অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এখনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আবির পাল (২৩) ও শান্ত দাস (২৪) নামের দুই যুবক।
কয়েক ঘণ্টাও ব্যবধানে দুইজনের অকাল মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছে তাদের পরিবার। চৈতন্য সরকার গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার গনেশ সরকারের ছেলে। তিনি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। চৈতন্যর মামা কিরণ হালদার নাটোরের নলডাঙ্গা উপজেলা সদরের সুকুমার হালদারের ছেলে।
জানা গেছে, সোমবার ভোরে বিজয়া দশমীর দিন অতিরিক্ত মদপানে চৈতন্য সরকারর মৃত্যু হয়। শোকে অসুস্থ হয়ে পড়েছেন চৈতন্যর বাবা গনেশ সরকার, মা রীনা সরকার ও বোন তুলশী সরকার। ফলে মৃত্যুর বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
চৈতন্যের চাচাতো ভাই নরোত্তম সরকার বলেন, প্রতিমা বিসর্জন দিতে নৌকায় উঠে ছিল চৈতন্য। রোববার সন্ধ্যার পর বাড়ি ফিরে পেটে ব্যাথা অনুভব করে। তাৎক্ষণিক গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৪টার দিকে হাসপাতালেই চৈতন্যর মৃত্যু হয়। ওই দিন দুপুরে চৈতন্যকে দাহ করতে গিয়ে বমি শুরু করেন মামা কিরণ। অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাজশাহীর পুঠিয়া এলাকায় তিনিও মারা যান।
এদিকে একই ঘটনায় চাঁচকৈড় বাজারস্ত অসিম পালের ছেলে আবির পাল ও পরিমল দাসের ছেলে শান্ত দাস অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা নিহত চৈতন্যর প্রতিবেশী ও বন্ধু। বিজয়া দশমীর দিন একই নৌকায় তারা ছিলেন বলে জানা গেছে।
অসুস্থ আবির পালের বাবা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল বলেন, দশমীর রাত থেকে ছেলে আবির পেটের ব্যাথায় অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় বমি-পায়খানা। সে বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তবে আবির মদপানে অসুস্থ হয়নি বলে দাবি করেন তিনি।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত অ্যালকোহল পান করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চৈতন্য নামের ওই যুবকের মৃত্যু হয়।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, মদপানে মৃত্যু হয়েছে এমনটা শুনেছি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা