বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় জুটি বেঁধে তুমুল সাড়া ফেলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। জওয়ান ছবিটি তাঁকে এনে দিয়েছে দাদাসাহেব ফালকের পুরস্কারও। ‘মোস্ট ভার্সেটাইল অ্যাকট্রেস অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন নয়নতারা।
তবে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, দক্ষিণের তুমুল অভিনেত্রী নয়নতারার বিচ্ছেদ নিয়ে। স্বামী বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন অভিনেত্রী। এই ঘটনার পরপরই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন রটে যায়। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই আবার স্বামীকে ফলো করেন অভিনেত্রী। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে।
এছাড়াও বিভিন্ন সময়ে রহস্যজনক নোটও শেয়ার করেন নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার এ হেন কর্মকাণ্ড দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন, এই জুটির দাম্পত্য জীবনে চিড় ধরেছে। বিঘ্নেশের সঙ্গে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে অভিনেত্রীর।
সব গুঞ্জনে এবার পানি ঢেলে দিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী এবং যমজ পুত্রের সঙ্গে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, স্বামী-সন্তানসহ বিমানে চেপেছেন নয়নতারা। ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন জেদ্দায়
ছেলেদের কোলে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন দম্পতি। এই ছবির ক্যাপশনে নয়নতারা বলেছেন, অনেক দিন পর ছেলেদের সঙ্গে ভ্রমণ। নয়নতারার পোস্ট আবার নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন স্বামী বিঘ্নেশ।
শুধু তা–ই নয়, স্ত্রীকে নারী দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন স্বামী বিঘ্নেশ। নয়নতারা-বিঘ্নেশের হাসিখুশি পারিবারিক ছবি এবং শুভেচ্ছাবার্তা দেখে এতক্ষণে নিশ্চই ভক্তদের দুশ্চিন্তা দূর হয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমও নয়নতারার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুজনের সম্পর্ক অটুট রয়েছে।
বিচ্ছেদ তো দূরের কথা, উল্টো দম্পতির সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। যমজ সন্তান উয়ির ও উলাগামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন নয়নতারা-বিঘ্নেশ।
শুধু তা–ই নয়, স্বামীকে আনফলো করার বিষয়টিও প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে বলে ধারণা করেছেন অনেকে। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই জীবনসঙ্গীকে আবার ফলো ব্যাক করেন সুপারস্টার অভিনেত্রী নয়নতারা।
২০২২ সালের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন নয়নতারা এবং বিঘ্নেশ শিবন। চেন্নাইয়ের বাইরে মহাবলীপুরমে বসেছিল ওই তারকা জুটির বিয়ের আসর। সুপারস্টার রজনীকান্ত, অজিত কুমার, বিজয় সেতুপতি সামিল হয়েছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। এমনকি বিঘ্নেশ-নয়নতারার
বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। ২০২২ সালের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন নয়নতারা-বিঘ্নেশ। এত সুখবরের মধ্যে সংসারে বিচ্ছেদের গুঞ্জন শুনে চোখ কপালে তুলেছিলেন ভক্তরা।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’