নবীন নিউজ ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ০৯:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হয়েছেন ১৫ জন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়ায় পৌর সদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম (১৯), সারোয়ার জাহান (২০), রিফাত ইসলাম (১৮), ইকবাল হোসেন (১৮), রাহাতুল ইসলাম (২০), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (২১), ইয়াসিন মিয়া (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান (২০), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। অন্য একজনের নাম জানা যায়নি। তাঁরা সবাই শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসেন নেত্রকোনা থেকে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন।
ওসি শাখাওয়াৎ হোসেন জানান, কয়েক বছর ধরে শীতকালে বিভিন্ন এলাকা থেকে লোকজন পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসেন। বুধবার ভোরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসেন। খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা