সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

দেয়ালে ‘জয় বাংলা’ লেখায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নবীন নিউজ ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ০৪:২৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদের বাড়ির সামনের তার দলীয় কার্যালয়ের একটি দেয়ালে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে মুন্সি নজরুল ইসলাম সুজন নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে পাঠানপাড়া এলাকার একটি সড়ক থেকে মুন্সি নজরুল ইসলাম সুজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। 

এসময় তিনি বলেন, নেশা করে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী নেতাকর্মীরা গত ১৫ বছর শহীদ মিনার অপবিত্র করেছে। আর তাদের নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ প্রতিটি সেক্টর দলীয়করণ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে।

বিএনপি নেতা বলেন, দেশের সাধারণ জনগণকে ও বিরোধী মতকে দমনের নামে আটকের পর জঙ্গি সাজিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে। এসব জুলুম অত্যাচার থেকে রক্ষার জন্য ছাত্রসমাজ জেগে উঠেছে এবং বৈষম্যবিরোধী একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। এ বিজয়কেও অক্ষুণ্ন রাখতে হলে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে।

তবে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন ‘জয় বাংলা’ লেখার অভিযোগে তাকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেন। 

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সব নেতারা আত্মগোপনে থাকলেও প্রকাশ্যে ঘোরাফেরা করায় পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজনকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হবে, তা নিশ্চিত করেননি ওসি রইস উদ্দিন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদের বাড়ির সামনের দেয়ালে জয় বাংলা লেখেন আটককৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা মুন্সি নজরুল ইসলাম সুজন। এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ। দেয়ালে লেখার পরপরই তাকে আটক করে পুলিশ।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলালীগের সভাপতি জুঁই আক্তার আত্মগোপনে থাকার পর আকস্মিক গত ০৯ ডিসেম্বর সকালে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে প্রথম সারিতে উপস্থিত থাকায় পরদিন ১০ ডিসেম্বর আটক হন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’