মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হারিয়ে যাচ্ছে মুক্ত জলাশয়ের দেশি মাছ

নবীন নিউজ ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ১০:৫৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নদী মাতৃক আমাদের এই দেশ, মাছে ভাতে বাঙালি এই কথাটি এখন শুধু মাত্র বই পুস্তকেই সীমাবদ্ধ। বাস্তব চিত্র পুরোটা ভিন্ন।

নদ-নদীর পানি বাড়লেও জেলায় তেমন একটা দেখা নেই দেশীয় মাছের। তাই চাষের মাছের ওপর নির্ভর করে আমিষের ঘাটতি মেটাতে হচ্ছে।

মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে পদ্মা, যমুনা, ধলেশ্বরী, কালিগঙ্গা, ইছামতি, গাজীখালী, কান্তাবতী, নুরুনিগঙ্গাসহ ছোট বড় মিলিয়ে আটটি নদী বয়ে গেছে। বড় নদী গুলোতে সারা বছরই পানি থাকে তবে ছোট নদী গুলোর মূল অংশে পানি প্রবাহ থাকলেও শাখা খাল গুলো থাকে পানি শূন্য। বিভিন্নস্থানে অবৈধভাবে নদী দখল ও অপরিকল্পিত বাঁধের ফলে নদী হারাচ্ছে তার চির-চেনা যৌবন। মাছ ধরতে বিভিন্ন ফাঁদের অপব্যবহার কারণে নদীতে দেশীয় মাছের উৎপাদন দিনকে দিন কমে আসছে।

জানা যায়, জেলায় এক সময় পদ্মা, যমুনা, ধলেশ্বরী, কালিগঙ্গা, ইছামতি, গাজীখালী, কান্তাবতী, নুরুনিগঙ্গা ছিল প্রবহমান নদী। সারা বছর এই সব নদ-নদীতে পানি থাকতো এবং প্রচুর পরিমাণে দেশীয় মাছের দেখা মিলতো। গ্রাম-বাংলার দেশীয় মাছের তালিকায় থাকতো মাগুর, শিং, পাবদা, টেংরা, পুঁটি, মলা, ঢেলা, চেলা, শোল, বোয়াল, আইড়, ভ্যাদা, বাইম, খলিশা, ফলি, চিংড়ি, গজার, বেদা, চেং, টাকি, চিতল, পোয়া, বালিয়া, গুতম, গজারসহ প্রায় ৫০টিরও বেশি বিভিন্ন ধরনের মাছ। কিন্তু কালের বিবর্তনে এখন তা শুধু প্রবীণদের মুখে মুখে শুনা যায়।

তবে বাস্তব চিত্র ভিন্নতর প্রাকৃতিক বিপর্যয়, অবৈধ কারেন্ট জাল ও প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহারের ফলে খাল, বিল, পুকুর, ডোবাগুলোতে দেশীয় মাছের বিলুপ্ত হয়েছে। অপরদিকে গ্রাম্য অঞ্চল গুলোতে খাল-বিল, পুকুর ডোবার গভীরতা যেমন কমে আসছে ঠিক একইভাবে ভরাটের কারণে দেশীয় মাছ শূন্য হয়ে পড়েছে। এখন বাঙালিদের আমিষের চাহিদা মেটাতে বিদেশি মাছের ওপর নির্ভর করতে হচ্ছে।

সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকার আবু তাহের (৫৫) বলেন, আমরা দেখেছি সারা বছর নদীতে পানি এবং প্রচুর পরিমাণে দেশীয় মাছের দেখা মিলতো। বেশ কয়েক বছর যাবত হাটে বাজারে দেশীয় মাছ মানে সোনার হরিণে পরিণত হয়েছে। নদীতে পানি থাকলে হয়ত দেশীয় মাছের দেখা মিলতো। তবে অপরিল্পিতভাবে নদী ভরাট ও নাব্যতা নষ্টের কারণে হারাতে বসেছে দেশীয় প্রজাতির মাছ।  

ঘিওর উপজেলার সদর এলাকার গফুর মিয়া বলেন, বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে নদী তবে এখন আর আগের সেই নদীটি নেই। ছোট বেলায় বেশ কয়েকজন মিলে আমরা নদীতে মাছ ধরতাম। এখন আর সেই চিত্র দেখা যায় না। নদী থেকে মাছ গুলো খালবিলে যাবে সেই অবস্থা নাই কারণ অবৈধ মাছ ধরার ফাঁদের কারণে দেশীয় মাছের সংখ্যা দিনদিন কমে আসছে। নদীর নাব্যতা ও এই অবৈধ ফাঁদের অপব্যবহার বন্ধ হলে পুনরায় দেশীয় মাছ তাদের প্রজনন বাড়াতে পারবে। মানবদেহের আমিষে ঘাটতি মেটাতে অনেকেই এখন বি‌দে‌শি মাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, অপরিকল্পিতভাবে নদী ভরাট, খালবিল, জলাশয়ের পানি না থাকায় দেশীয় মাছ হারিয়ে যেতে বসেছে। আমাদের দপ্তর থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে দেশীয় মাছকে সংরক্ষণ করার জন্য।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা