নবীন নিউজ, ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ০৯:২১ এ.এম
স্ত্রীর সঙ্গে ‘গল্পগুজব’ করায় বৃদ্ধ প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন আরেক বৃদ্ধ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ের থিরুভিকা নগরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, নিহত বৃদ্ধের নাম বেঙ্কটস্বামী। শুক্রবার তাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেন থুলাসায়হ্ নামে এক বৃদ্ধ।
জানা গেছে, প্রতিদিন অভিযুক্ত বৃদ্ধ মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতেন। দাম্পত্য এবং সাংসারিক কলহে বাড়ি ছাড়ার কথা ভেবেছিলেন স্ত্রী। তবে বেঙ্কটস্বামী তাকে সান্ত্বনা দেন। সংসার ছাড়তে নিষেধ করেছিলেন। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সেটাই সন্দেহের চোখে দেখতেন অভিযুক্ত স্বামী। কেন স্ত্রী প্রতিবেশী বৃদ্ধের সঙ্গে ‘গল্পগুজব’ করেন, সেই নিয়ে ঝগড়া করেন বৃদ্ধ। যদিও স্বামীর কথায় বিশেষ পাত্তা দেননি স্ত্রী।
শুক্রবার বাড়ি ফেরার সময় বৃদ্ধ দেখেন তিনি নিষেধ করা সত্ত্বেও স্ত্রী আবার ওই প্রতিবেশীর সঙ্গে বসে কথাবার্তা বলছেন। অতঃপর শুরু হয় ঝগড়া। চিৎকার-চেঁচামেচিতে পাড়ার লোকজন বেরিয়ে আসেন। ওই তর্কবিতর্কের সময় একটি ছুরি নিয়ে বৃদ্ধের উপর আচমকাই ঝাঁপিয়ে পড়েন বৃদ্ধ। ছুরি দিয়ে প্রতিবেশীকে ক্ষতবিক্ষত করেন তিনি।
পরে প্রতিবেশীরা বৃদ্ধকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যান। তারাই খবর দেন থানায়। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ৬৪ বছরের ওই বৃদ্ধের। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। শেষ পর্যন্ত তাকে আটক করে আদালতে হাজির করে পুলিশ।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ