সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চালু করা যাচ্ছে না এসপিএম, তেল খালাসে বাড়তি খরচ!

নবীন নিউজ, ডেস্ক ১২ অক্টোবার ২০২৪ ০৩:১০ পি.এম

সংগৃহীত ছবি

এক বছরে দুইবার পরীক্ষামূলক তেল খালাসের পাশাপাশি কমিশনিংয়ের পরও ঠিকাদার নিয়োগে জটিলতায় চালু করা যাচ্ছে না সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)। আট হাজার কোটি টাকার যন্ত্র গভীর সাগরে অলস পড়ে থাকায় লাইটারেজ জাহাজে তেল আনা বাবদ প্রতিমাসে বাড়তি খরচ ৬৬ কোটি টাকা। এরমধ্যে চার দিনের ব্যবধানে আগুনে পুড়েছে তেলবাহী রাষ্ট্রায়ত্ত দুটি অয়েল ট্যাংকার।
চালু করা যাচ্ছে না এসপিএম, তেল খালাসে বাড়তি খরচ!

বঙ্গোপসাগরের মহেশখালী উপকূল থেকে অন্তত ১৬ নটিক্যাল মাইল গভীরে স্থাপন করা হয়েছে সিঙ্গেল পয়েন্ট মুরিং। বড় আকারের অয়েল ট্যাংকারগুলো এখানে তেল খালাস করবে। এরপর ভাসমান এসপিএম থেকে পাইপের মাধ্যমে আমদানি করা ক্রুড অয়েল চলে যাবে মহেশখালীর মাতারবাড়ির রিজার্ভারে। সেখান থেকে তেল পাঠানো হবে চট্টগ্রামের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে।

বাংলাদেশে বছরে ১০ লাখ মেট্রিক টনের বেশি জ্বালানি তেলের প্রয়োজন আছে। সেসব তেল আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। গভীর সমুদ্র বা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসব ট্যাংকার অবস্থান নেয়ার পর লাইটার জাহাজ দিয়ে সেসব তেল নেয়া হয় বিভিন্ন নদী বন্দর ও উপকূলে। এর ফলে সময় লাগে অন্তত ৩০ দিন। তবে নতুন এ পদ্ধতিতে সময় কমে লাগবে মাত্র দুদিন।

৮ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে গভীর সাগরে তেল খালাসের এ প্রকল্পের কাজ শেষ হয় ২০২৩ সালে। ওই বছরই কমিশনিংয়ের পাশাপাশি একবার পরীক্ষামূলক তেল খালাস করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবারের মতো করা হয় পরীক্ষামূলক তেল খালাস। অথচ এখনও গভীর সাগর থেকে লাইটারেজের মাধ্যমে উপকূলে তেল আনছে পেট্রোলিয়াম করপোরেশন। আধুনিক পদ্ধতি থাকা সত্ত্বেও প্রতি মাসে ৬৬ কোটি টাকার হিসাবে বছরে প্রায় ৮০০ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, ‘যেসব কনস্ট্রাকশন ফার্মকে টাইম লিমিটস দেয়া হয়েছে, তাদেরকে এ ড্যামারেজের জন্য জবাবদিহি করতে হবে। ওরা ঠিক সময়ে কাজ শেষ করেনি নাকি আমাদেরও আন্তরিকতা কম ছিল, সেটারও একটা মূল্যায়ন দরকার।’

প্রতিবছর ১২ থেকে ১৪ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল খালাস করছে শিপিং করপোরেশন। গত ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর আলাদা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় তেলবাহী রাষ্ট্রায়ত্ত দুটি অয়েল ট্যাংকার। অগ্নিকাণ্ডের পর আলোচনায় আসে এসপিএম এর মাধ্যমে তেল খালাস না হওয়ার বিষয়টি।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘এসপিএম এর মাধ্যমে তেল খালাস কার্যক্রম চালু হওয়ার আগ পর্যন্ত আমরা জাতীয়ভাবে দায়বদ্ধ। ফলে লাইটারেজের মাধ্যমে এ কার্যক্রম আমাদের চালাতে হবে।’

পেট্রোলিয়াম করপোরেশনের তথ্যমতে, চলতি বছর ঠিকাদার নিয়োগ দেয়া হলে ২০২৫ সালের মার্চ থেকে জুনের মধ্যে এসপিএমের মাধ্যমে তেল খালাস সম্ভব। প্রকল্পের আওতায় গড়ে তোলা রিজার্ভারে অন্তত ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল রাখা যাবে। যা বাংলাদেশের দুই মাসের বাড়তি মজুত।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা