নবীন নিউজ, ডেস্ক ০১ জানু ২০২৫ ১১:০৮ এ.এম
৯৫ ভারতীয় জেলের মুক্তির বিনিময়ে বাংলাদেশের ৯০ জেলেকে মুক্তি দিতে যাচ্ছে ভারত। গত ৯ ডিসেম্বর ট্রলারসহ ৭৮ জেলেকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। এরআগে থেকে আরও ১২ জন ভারতের কারাগারে ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ভারতীয় এই জেলেদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে। গত অক্টোবরে সমুদ্রসীমা অতিক্রম করে বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। ওই সময় তাদের ছয়টি ট্রলারও জব্দ করেছিলো নিরাপত্তাবাহিনী।
একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। এতে ২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ভারতীয় ৯৫ জেলের মামলা প্রত্যাহারের নির্দেশের বিষয়টি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, যখন বাংলাদেশ এই জেলেদের মুক্তির প্রক্রিয়া শুরু করবে তখন ভারতীয় কোস্টগার্ড যেসব বাংলাদেশি জেলেকে আটক করেছে তাদেরও ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে ভারত সরকার।
গত ৯ ডিসেম্বর ওড়িশার পরদ্বীপে প্রবেশের অভিযোগে বাংলাদেশের ৭৮ জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। যদিও অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের ভেতর ধরে আটক করা হয়।
বাংলাদেশের ৯০ জেলের মধ্যে ১২ জনকে ইতোমধ্যে মুক্তি দিয়েছে দেশটির একটি আদালত। তবে তারা এখনো দেশে ফেরেননি। বর্তমানে তারা কাকদ্বীপ প্রশাসনের অধীনে রয়েছেন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, নির্দেশনা পেলেই এই ১২ বাংলাদেশিকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
ভারতীয় কোস্টগার্ডের একটি সূত্র বলেছে, বঙ্গোপসাগরে দুই দেশের বন্দিবিনিময় হতে পারে। ওই সময় তাদের ট্রলারগুলোকেও মুক্তি দেওয়া হবে। যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে এটি খুব শিগগিরই হবে। সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন