শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে আয় ৪ কোটি টাকা

নবীন নিউজ ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ০২:৩১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে মৌসুমের প্রথম ১ মাসে রাজস্ব আয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরুর পর প্রতিদিন বাড়ছে মৎস্য আহরণ। ২০২৪-২৫ অর্থবছরের মৌসুমের প্রথম ১ মাসে মৎস্য বিপণন কেন্দ্রে মাছ অবতরণ করে ১,৯৪৩ টন। যা থেকে রাজস্ব আয় হয়েছে ৩ কোটি ৯৯ লক্ষ ৯১ হাজার ৪৮৯ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রথম মাসে মৎস্য বিপণন কেন্দ্রে মাছ অবতরণ করেছিল ১,৯২৫ টন। রাজস্ব আয় হয়েছিল ৩ কোটি ৯৪ লক্ষ ৫৩ হাজার ৭৯০ টাকা। গত বছরের তুলনায় এবছর প্রথম মাসে মৎস্য আহরণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১৮ টন এবং রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ৫ লক্ষ ৩৭ হাজার ৬৯৯ টাকা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙ্গামাটি অঞ্চলের হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভুঁইয়া জানান, কাপ্তাই হ্রদের মৎস্য উৎপাদন প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে যেমন সরকারি রাজস্ব পাওয়া যাচ্ছে। অন্যদিকে স্থানীয়দের আমিষের যোগান দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে হ্রদের মাছ ব্যাপক ভূমিকা রাখছে।

তিনি বলেন, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি ১০৫ ফুটের উপরে আছে। বর্তমান পানির স্তর যদি ঠিক থাকে তাহলে মাছ উৎপাদন আরো বৃদ্ধি পাবে। কাপ্তাই হ্রদের পানি কমে গেলে জেলেদের মাছ শিকার করা কঠিন হয়ে পড়ে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার ও বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র রাঙ্গামাটির কৃত্রিম কাপ্তাই হ্রদ। যা দেশের মিঠা পানির মাছের ভান্ডার হিসেবে পরিচিত। ১৯৫৬ সালে মার্কিন অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু হয়। ১৯৬২ সালে এর নির্মাণ শেষ হয়। এরপর পার্বত্য জেলা রাঙ্গামাটির ৫৪ হাজার একর কৃষি জমিতে এ হ্রদ সৃষ্টি হয়। পরে তা হয়ে উঠে মাছের বড় বাণিজ্যিক কেন্দ্র। উৎপাদন হতে শুরু করে জলবিদ্যুৎ। বাণিজ্যিকভাবে মাছের উৎপাদন শুরু হলে হ্রদের গুরুত্বও বৃদ্ধি পেতে থাকে। যার সুফল ভোগ করছেন এ অঞ্চলের ২২ হাজারেরও বেশি মৎস্যজীবী। এ হ্রদ থেকে আহরিত মাছ পাঠান হয় চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। অর্থনীতির বড় একটি চালিকা শক্তি হিসেবে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ।

উল্লেখ্য, ১ মে দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে এবং কাপ্তাই হ্রদের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ বৃদ্ধি করতে ৩ মাসের জন্য হ্রদ থেকে সব ধরনের মৎস্য আহরণ, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিএফডিসি ও জেলা প্রশাসন। এরপর ৩১ জুলাই মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা