শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আরেক দেশ থেকে ইসরায়েলে হামলায় ২ জন সেনা নিহত, আহত ২৪ জন

নবীন নিউজ, ডেস্ক ০৫ অক্টোবার ২০২৪ ০৯:৪৮ এ.এম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।

শনিবার (০৫ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইরানপন্থি যোদ্ধারা ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। এতে দুই সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ হামলা চালানো হয়। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিষয়টি জানিয়েছে।

নিহত দুই সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার ছিলেন। তার নাম তাল দ্রোর। তিনি প্রযুক্তি বিশেষজ্ঞ ছিলেন। এছাড়া অপরজন সার্জেন্ট পদমর্যাদার। তার নাম ড্যানিয়েল আভিভ হাইম সফের। তিনি সিগন্যাল অফিসার ছিলেন।

আইডিএফ জানিয়েছে, ইরাক থেকে দুটি বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি বিমান প্রতিরক্ষা দ্বারা গুলি করে ধ্বংস করা হয়েছে। এছাড়া অপরটি উত্তর গোলান মালভূমির একটি সেনা ঘাঁটিতে আঘাত হেনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ড্রোন যখন ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে তখন বেশ কয়েকটি সাইরেন বেজে ওঠে। কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় ড্রোনটি সনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ফলে সতর্কতা অ্যাল্যার্ম বাজেনি এবং সেনারাও নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি।

এর আগে একদিনে ১৭ সেনা হত্যার দাবি করে হিজবুল্লাহ। গোষ্ঠীটর এক বিবৃতিতে বলা হয়, মাঠপর্যায় ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা ও সেনার সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর বোমা হামলা করা হয়েছে।

এর আগে বুধবারের (০২ অক্টোবর) ঘটনা উল্লেখ করে আলজাজিরা জানায়, অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবার পিছু হঠেছে তারা। এ ছাড়া সেনা থেকে শুরু করে ট্যাংকও গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক তিনটি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ডজনের বেশি সেনা।

আলজাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ