নবীন নিউজ, ডেস্ক ০৫ অক্টোবার ২০২৪ ০৯:৫৩ এ.এম
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র প্রতিরোধে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা। (বৃহস্পতিবার) ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরায়েল।
তুরস্কভিত্তিক টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ড এর শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, হতাহত ইসরায়েলি সেনাদেরকে অন্তত দুটি হেলিকপ্টারে তোলা হচ্ছে। এসময় আশপাশে বেশকিছু সামরিক যানও দেখা যায়।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুন আল-রাসের কাছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। পরে হতাহত সেনাদের উদ্ধারে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি ব্রিগেডের কমান্ডারদের বিরুদ্ধে তৃতীয় দফা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানায়, গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এ ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে দখলদার সেনারা আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে কয়েকজন অফিসারও রয়েছে।
গতকাল ভোর থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের একাধিক ফ্রন্টে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েলি এলিট বাহিনীর প্রতিটি প্রচেষ্টাকে প্রতিহত করেছে। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দক্ষিণ লেবাননের যেখানে শত্রু সেনারা জড়ো হচ্ছে সেখানে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া, যেসব ইসরায়েলি সেনা সীমানা লাইন অতিক্রম করার চেষ্টা করছে তাদের কামানের গোলা ও রকেট দিয়ে প্রতিহত করা হচ্ছে।
হিজবুল্লাহর গুণগত-হিসেবি হামলা এখন পর্যন্ত লেবাননের ভূখণ্ডের দিকে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রেখেছে।
সূত্র: পার্সটুডে
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ