অন্য নারীর প্রতারণার ফাঁদে পড়ে স্বামী বাগেরহাটের মোংলায় বিয়ে করেন। এখন স্বামী-স্ত্রী উভয়কে ব্ল্যাকমেইলের প্রতিকারে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার শ্যামবাজারের বাসিন্দা লাবনী বেগম।
বুধবার (৬ মার্চ) বিকালে মোংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে লাবনী বেগম বলেন, আমার স্বামী মো. আবুল হোসেন পেশায় একজন ভাঙাড়ি (পুরান মালামাল) ব্যবসায়ী।
ব্যবসার সুবাদে ঢাকা-মোংলায় যাতায়াত করতেন তিনি। পরে ফেসবুকে মোংলার ময়লাপোতা এলাকার সেকেন্দার আলীর মেয়ে হালিমা আক্তার হিমার সঙ্গে পরিচয় হয় তার স্বামীর। ফেসবুকে পরিচয়ের একপর্যায়ে হালিমা আক্তার হিমা আমার স্বামী আবুল হোসেনকে কৌশলে হালিমার গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে নিয়ে যায়। পরে সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন প্রতারক হালিমা।
এতে তার স্বামী আরও বেশি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ওই জবরদস্তি বিয়েকে পুঁজি করে হালিমা আক্তার হিমা বিভিন্ন সময়ে ফেসবুক মেসেঞ্জার ও মোবাইলে আমাকে আর আমার স্বামীকে নানারকমের ভয়ভীতি, হয়রানি, হুমকি-ধমকিসহ ব্ল্যাকমেইল করে আসছে হালিমা।
সংবাদ সম্মেলনে লাবনী বেগম আরও বলেন, এই হালিমা শুধু আমার স্বামীর সঙ্গেই এমন করেছে তা নয়, আরও অনেক পুরুষকেই ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করেছেন। হালিমা গত বছরের ২০ জুলাই মোংলার শ্রমকল্যাণ রোডের বাসিন্দা বাদশা মিয়াকে একই কায়দায় প্রতারণার ফাঁদে ফেলে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই ঘটনায় বাগেরহাট আদালতে হালিমার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
লাবনী আক্তার আরও বলেন, প্রতারক হালিমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে হালিমা আক্তার হিমা বলেন, কোনো প্রতারণা নয়, শরিয়ত মোতাবেক আবুল হোসেনকে বিয়ে করেছি আমি।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা