বায়ুদূষণজনিত রোগে আক্রান্ত থাইল্যান্ডের ১ কোটির বেশি নাগরিক। ২০২৩ সালে বায়ৃদূষণের কারণে নানা ধরনের সমস্যা নিয়ে তারা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। বুধবার(৬ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল এ তথ্য জানিয়েছে। এই অবস্থায় থাই সরকারকে বায়ুদূষণ রোধে আরও জরুরি ও ব্যাপক পদক্ষেপ নেয়ারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবছরের শুরুর দিকে (বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত) থাই কৃষকেরা প্রচুর পরিমাণ খড়, আখের ছোবড়াসহ বিভিন্ন ধরনের আবর্জনা পোড়ান। এ কারণে দেশটির গ্রামগুলোর তুলনায় শহরগুলোর বাতাসে ২ দশমিক ৫ মাইক্রোমিটারের চেয়ে ছোট আকারের দূষক কণার—যা পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২ দশমিক ৫ নামেও পরিচিত—পরিমাণ অনেক বেড়ে যায়। এই আকারের দূষক কণা মানুষের শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে রক্তের সঙ্গে মিশে যেতে পারে।
বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত এ বিষয়টি বন্ধ করার পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল তাদের প্রতিবেদনে বলেছে, ‘জনস্বাস্থ্যের ওপর পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২ দশমিক ৫ এর প্রভাবের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। ’
গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলেছে, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ডেটা সেন্টার সিস্টেমের তথ্য বলছে, ২০২৩ সালে বায়ুদূষণ সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ১ কোটি ৫ লাখের বেশি। ’ এর ভিত্তিতে এই প্রতিষ্ঠানটি থাই প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিনের সরকারের জন্য বেশ কিছু পরামর্শ তুলে ধরেছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত থাইল্যান্ডে অন্তত ১৬ লাখ মানুষ বায়ুদূষণজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এসব রোগের মধ্যে, ক্রনিক ব্রঙ্কাইটিস, ফুসফুস ক্যানসার, হাঁপানি ও বিভিন্ন ধরনের হৃদ্রোগ উল্লেখযোগ্য।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ