নবীন নিউজ ডেস্ক ০১ অক্টোবার ২০২৪ ০৩:৩৩ পি.এম
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর কোণাবাড়ীতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে কোণাবাড়ীর জরুন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- আলম খন্দকার, বাদল খন্দকার, শামীম খন্দকার, জহিরুল খন্দকার ও বাবুল হোসেন।
স্থানীয়রা জানান, কোণাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত এসট্রো নিটওয়্যার নামে একটি তৈরি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুট ব্যবসা করে আসছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন। এ নিয়ে বিএনপির ৭নং ওয়ার্ডের সহসভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং যুবদল সভাপতি বিপ্লব খানের নেতৃত্বে একটি দল কারখানা থেকে ঝুট সরানোর চেষ্টা করেন। তখন বিএনপির সাবেক নেতা জহিরুল ইসলাম ও বাবুল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন তাদের বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পাঁচজন আহত হন।
আহতদের একজন আরিফ খন্দকার অভিযোগ করে বলেন, আমরা জরুন খেলার মাঠে বসে ছিলাম। হঠাৎ আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা চালায়।
তবে যুবদলের সভাপতি বিপ্লব খান বলেন, ঘটনার সময় আমি এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেখানে উপস্থিত ছিলাম না। বিএনপির সাবেক নেতা সিরাজের লোকজন গণ্ডগোল শুরু করেছেন। আমরা পরে সেখানে পৌঁছেছি।
এ বিষয়ে কোণাবাড়ি থানার ওসি নজরুল ইসলাম বলেন, আহতদের মধ্যে ২-৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা