নবীন নিউজ ডেস্ক ০১ অক্টোবার ২০২৪ ১০:০৮ এ.এম
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবদম্পতির লাশ উদ্ধার হয়েছে। লাশ দুটির পাশে একটি চিরকুটও পেয়েছে পুলিশ। যাতে লেখা, ‘আসসালামুলাইকুম, আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন।’
সোমবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ডাম্পিং জোনের পাশের একটি বালুর মাঠে চিরকুটসহ লাশ দুটি পাওয়া যায় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই আব্দুস সালাম।
নিহত দুজনের নাম শফিকুল ইসলাম (২৮) ও রুমি (২৬) বলে জানা গেছে। মাত্রই এক মাস আগে পরিবারের অমতে বিয়ে করেছিলেন তারা।
এসআই সালাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। লাশ দুটি পাশাপাশি পড়েছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
চিরকুটটি রুমির হাতে লেখা বলে নিশ্চিত করেছেন তার বড় বোন সুমি। স্থানীয় কয়েকজন জানান, দুপুর থেকেই ওই দম্পতি বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিলেন।
নিহত শফিকুল অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল। তিনি বলেন, আমার ভাই শফিকুল আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেইনি। এজন্য তাদেরকে বাসা থেকে বের করে দিই। এরপর আমার ভাই শফিকুল তার বউয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থাকত। চারদিন আগে তাদের মধ্যে কিছু একতা নিয়ে ঝগড়া হয়। এরপর থেকে শফিকুল আমাদের বাসায় এসে পড়ে। আজকে সকাল ১০ টায় তাকে আমি শেষবারের মতো দেখেছিলাম।
এসআই সালাম বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা