নবীন নিউজ ডেস্ক ০১ অক্টোবার ২০২৪ ০৯:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর ওপর হামলা হয়েছে। ভারতে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নিতে এসে হামলার শিকার হন তিনি। এসময় মাদরাসার ছাত্রদের মারধর করা হয় বলেও জানা গেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের টি.এ.রোড এলাকায় হামলার এ ঘটনাটি ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তাহেরী নিজেই।
জানা যায়, সোমবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সংগঠনটির নেতারা এই কর্মসূচি বাতিল করেন। অন্যদিকে তার শহরে প্রবেশের বিরোধিতা করে সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন প্রেস ক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি দেয়।
এদিন গিয়াস উদ্দিন আত তাহেরী জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য গাড়িতে করে জেলা শহরের ভেতর দিয়ে কাউতলী যাওয়ার পথে টি.এ.রোড এলাকায় পৌঁছালে একদল মাদরাসার ছাত্র তার গাড়িতে হামলা করে। এতে তাহেরীসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। মাদরাসার বিক্ষুদ্ধ ছাত্ররা গাড়ি থেকে তাহেরীকে বের করার চেষ্টা করে। পরে দ্রুত তাহেরী ও তার লোকজন গাড়ি নিয়ে ওই স্থান ত্যাগ করেন।
তাহেরী বলেন, আমরা মহানবী (স.) এর কটূক্তির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছিলাম। তবে মানববন্ধনটি বন্ধ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রশাসনের নিকট অনেকে হুমকি-ধামকি দিয়েছেন।
এ সময় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন গিয়াস উদ্দিন আত তাহেরী।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গিয়াস উদ্দিন আত তাহেরীর ওপর হামলা হয়েছে, এমন একটি ভিডিও বার্তা ফেসবুকে দেখেছি। তাছাড়া তিনি মুঠোফোনের মাধ্যমে হামলার বিষয়টি জানিয়েছেন। তবে, তার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি এখনও।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা