নবীন নিউজ, ডেস্ক ২৯ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৩৫ এ.এম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
উত্তর ওয়াজিরিস্তানের পুলিশ সূত্র জানায়, মারি পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের কর্মীদের বহনকারী চার্টার্ড এমআই-৮ মডেলের হেলিকপ্টারটি শেওয়া ক্যাম্পের দিকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এরপর প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বিধ্বস্ত হয়।
মারি পেট্রোলিয়াম কম্পানি (এমপিসি) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে। ইঞ্জিনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তবে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল সেক্টর গত এক দশকে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২২ সালে, খাইবার পাখতুনখোয়ায় একটি প্রশিক্ষণ অনুশীলনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে দুই পাইলট নিহত হয়।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস একটি এয়ারবাস জেট ২০২০ সালে দক্ষিণাঞ্চলীয় শহর করাচির একটি জনাকীর্ণ এলাকায় বিধ্বস্ত হয়, এতে ৯৯ জন আরোহীর মধ্যে বেশিরভাগই নিহত হয়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ