মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

কাবা চত্বরে প্রবেশে সৌদির নতুন নির্দেশনা কার্যকর

নবীন নিউজ ডেস্ক ০৭ মার্চ ২০২৪ ১১:১৪ এ.এম

বছরের অন্য সময়ের তুলনায় রমজান মাসে পবিত্র কাবায় ওমরাহ করতে আসা মুসলিমসহ দর্শনার্থী ও সাধারণ মুসল্লিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এতে ওমরাহ করতে আসা অনেক মুসল্লি কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ থেকে বঞ্চিত হন। তাই পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ পান তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি। 

এজন্য দর্শণার্থীসহ সাধারণ মুসল্লিদের মাতাফ অংশে প্রবেশে কড়া বিধি-নিষেধ দিয়েছে দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। 

নির্দেশনায় বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য আগতরা ছাড়া অন্য সাধারণ মুসল্লিরা তাদের নামাজ ও ইবাদতের জন্য তাওয়াফের অংশে আসতে পারবেন না। খবর আরব নিউজ

মূলত কাবার দিকে মুখ করে লাখো মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অনেকে নামাজ শেষে সেখানেই বসে ইবাদতে মশগুল থাকেন, এতে ওমরাহ পালনে আগতরা কাবা চত্বরে ঢুকতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। এ জন্য কাবা চত্বরের নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীরা শুধু ওমরাহ পালনকারীদের চত্বরে প্রবেশের সুযোগ দেবেন। 

বছরের অন্য সময়ের তুলনায় রমজান মাসে কাবায় ওমরাহ করতে আসা মুসলিমসহ দর্শণার্থী ও সাধারণ মুসল্লিদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এতে ওমরাহ করতে আসা অনেক মুসল্লি কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ থেকে বঞ্চিত হন। তাদেরকে অনেক সময় বর্ধিত অংশে তাওয়াফ করতে দেখা যায়।

তাই বরাবরের মতো এবারও ওমরাহ পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিত করতে পবিত্র কাবা চত্বরে সাধারণ মুসল্লিদের প্রবেশে বিধি-নিষেধ দিলো সৌদি আরব।
 
এদিকে, ওমরাহ পালন করতে হলে মুসল্লিদের নুসুক অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হবে। এদিকে আগামী জুনে অনুষ্ঠিতব্য হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে রিয়াদ। নতুন নিয়মানুযায়ী, কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ’র বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মক্কার আশপাশে ভবনে এখন থেকে থাকতে পারবেন না বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীরা।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?