নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪২ পি.এম
এবার হজ পালনে নিজ দেশের নাগরিকদের একাধিক শর্ত দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর শুধু তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেয়া হবে। তবে হজযাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে। এবারের হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না। খবর, গালফ নিউজের।
আরও যেসব আনুসঙ্গিক বিধিমালা দেয়া হয়েছে সেগুলো হলো, জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধিতে যারা ভুগছেন, তারা হজের সুযোগ পাবেন না। এ ছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে।
হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে তারা তাদের পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই করতে হবে রেজিস্ট্রেশন।
হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এ ছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।
হজের অনুমোদন যাদের দেয়া হবে, তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময় সঙ্গে রাখতে হবে এই কাগজটি। নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি প্রদান করা যাবে না।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?