নবীন নিউজ ডেস্ক ২৬ সেপ্টেম্বার ২০২৪ ০৯:০৯ এ.এম
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী {বিএসএফ} এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ {বিজিবি}। পরে অবশ্য ওই বিএসএফ সদস্যকে ফেরতও দিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে ‘সীমান্ত নিরাপত্তার গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়ে বিজিবি বরাবর বিএসএফের দেয়া প্রতিবাদ নোটে এখনও কোন জবাব দেয়নি বাংলাদেশ। খবর দ্য হিন্দু।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বাহিনীর সদস্য আটকের ঘটনাটিকে ‘সীমান্ত নিরাপত্তার গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বিএসএফ। এই বাহিনী দাবি করেছে, টহল ডিউটিতে থাকা তাদের এক সদস্যকে ১৫ থেকে ২০ জন বাংলাদেশি দুর্বৃত্ত ভারতে প্রবেশ করে অপহরণ নিয়ে যায়। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা তাকে আটক করে।
প্রতিবেদনে আরও জানিয়েছে, প্রথমে দুর্বৃত্তদের দ্বারা অপহরণ ও পরে বিজিবির হাতে আটক হওয়ার বিষয়ে বিএসএফের একটি প্রতিবাদ নোটের এখনো জবাব দেয়নি বাংলাদেশ।
বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সময় ওই বিএসএফ সদস্য নিরস্ত্র ছিলেন। কারণ বাংলাদেশ সীমান্তে ভারত ‘জিরো ফায়ারিং’ নীতি অনুসরণ করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটার পর বিকেল ৪টার দিকে ওই বিএসএফ সদস্যকে ছেড়ে দেয় বিজিবি।
এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে- তারা এই আগ্রাসনের নিন্দা এবং বাংলাদেশি দুর্বৃত্তদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশি নাগরিকেরা যেন এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হয়, সে জন্যও বিজিবির প্রতি আহ্বান জানিয়েছে বিএসএফ।
বাংলাদেশে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ৪৩৪ নম্বর মূল পিলারের ৬ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে বিএসএফ সদস্য উপল কুমার দাস বাংলাদেশে ঢুকে পড়েন।
এ সময় ৪২ বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। বিএসএফ সদস্য উপল কুমার ইউনিফর্ম পরিহিত থাকলেও তিনি নিরস্ত্র ছিলেন। আটকের পর তাঁকে ক্যাম্পে নিয়ে আসেন বিজিবি সদস্যরা।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা