নবীন নিউজ ডেস্ক ২৫ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫৩ পি.এম
সংগৃহীত ছবি
বলিউডরে ‘রঙ্গিলা’খ্যাত অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ভাঙতে যাচ্ছে তার ৮ বছরের সংসার। ভিন্ন ধর্মের প্রেমিক মহসিন আখতার মীরকে ২০১৬ সালে বিয়ে করেন তিনি। বয়সে মহসিন প্রায় দশ বছরের ছোট। বিচ্ছেদ চেয়ে সম্প্রতি মামলা করেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে এই দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র।
জানা গেছে, বিচ্ছেদ পারস্পরিক নয়। আর বিচ্ছেদের আবেদনও করা হয়েছে প্রায় চার মাস আগে। ৫০ বছর বয়সী উর্মিলা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মুম্বাইয়ের আদালতের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। বিচ্ছেদের কারণ এখনো জানা যায়নি। উর্মিলা ইনস্টাগ্রামে মোট ১৫০ জনকে ফলো করেন, তবে মহসিন তাদের মধ্যে নেই। বিচ্ছেদের আবেদন করলেও সেখান থেকে তিনি মহসিনের সঙ্গে থাকা যুগল ছবি সরাননি। এই দম্পতিকে একসঙ্গে দেখা যায় এ রকম শেষ পোস্টটি ছিল ২০২৩ সালের ঈদে। মহসিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে উর্মিলা লিখেছিলেন, ‘শান্তি ও সম্প্রীতির জন্য সকলের প্রার্থনা কবুল হোক। ভালোবাসা, দয়া ও করুণার জয় হোক!’ একই বছর স্বামীর জন্য একটি জন্মদিনের পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী।
২১ বছর বয়সে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য তিনি মুম্বাই যান। ২০০৭ সালে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি। অভিনেত্রী প্রীতি জিনতার সাথে একটি বিজ্ঞাপনে প্রথম পরিচিতি পেয়েছিলেন। ২০০৯ সালে ‘ইটস আ ম্যানস ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। ফারহান আখতার অভিনীত ‘লাক বাই চান্স’-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। বন্ধু ও তারকা ডিজাইনার মণীশ মালহোত্রার মাধ্যমে উর্মিলা ও মহসিনের পরিচয়। উর্মিলা ‘দিল্লাগি’, ‘খুবসুরত’, ‘ওম জয় জগদীশ’, ‘জুদাই’-এর মতো ছবির জন্য পরিচিত।
ভিন্ন দুই ধর্মাবলম্বীর মধ্যে বিয়ের কারণে সোশ্যাল মিডিয়ায় ঘৃণার সম্মুখীন হয়েছিলেন উর্মিলা ও মহসিন। উর্মিলা একবার বলেছিলেন, ‘ওকে সন্ত্রাসবাদী বলা হতো, পাকিস্তানি বলা হতো। আমার স্বামী শুধু একজন মুসলিম নন, তিনি একজন কাশ্মীরি মুসলিম। আমরা দুজন নিজস্ব উপায়ে আমাদের ধর্ম অনুসরণ করি। এ জন্যই আমাকে ট্রল করা হয়েছে। যারা এসব করছে, তাদের মাথায় রাখা উচিত যে কোথায় থামা উচিত।’
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’