নবীন নিউজ ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৪ ১১:৪১ এ.এম
সংগৃহীত ছবি
বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার এক সহযোগীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের ছোট মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত সাগর আশেকপুর ইউনিয়নের হাটখোলা পাড়া গ্রামের গোলাম তালুকদারে ছেলে। স্বপন মিয়া একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। নিহত সাগরের নামে হত্যাসহ ১৭টিরও অধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর সাগর, স্বপন ও মুক্তার একটি মোটরসাইকেলযোগে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা ছোট মণ্ডলপাড়া গ্রামের রাস্তায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে গ্রামের রাস্তায় ডোবার পাশে সাগরের লাশ এবং গফুরের বাড়ির উঠানে স্বপনের লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, সাগর তালুকদার ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। ২৫/৩০জন সদস্য নিয়ে গঠন করে সন্ত্রাসী বাহিনী। যা সাগর বাহিনী নামে পরিচিতি লাভ করে শাজাহানপুরে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের ক্যাডার হিসেবে পরিচিত সাগরের নামে থানায় ৩টি হত্যাসহ ১৭টিরও বেশি মামলা রয়েছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন সাগর তালুকদার। আওয়ামী সরকারের পতনের পরও তার সন্ত্রাসী কার্যক্রম থেমে ছিল না। এলাকায় সাগর বাহিনী আগের মতোই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলো বলেও জানান স্থানীয়রা।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, নিহত সাগর এই এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যেহেতু সাগরের নামে একাধিক মামলা ছিল তাই পুলিশ ধারণা করছে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা সাগর ও তার সহযোগী স্বপনকে কুপিয়ে হত্যা করেছে।হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা