রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

জন্ম-মৃত্যু দিবসে দোয়ার আয়োজন করা যাবে?

নবীন নিউজ ডেস্ক ১৮ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৫৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

প্রশ্ন: জন্ম ও মৃত্যু তারিখ পালন বা এ তারিখে বিশেষ দোয়ার আয়োজন ইসলামী শরীয়ত মতে কেমন? বিভিন্ন মসজিদে ইমাম সাহেবকে বিভিন্ন দলের নেতা-নেত্রীদের জন্ম ও মৃত্যু তারিখে আয়োজন-ভিত্তিক দোয়া করার জন্য বলা হয়। সরকার নিয়ন্ত্রিত মসজিদগুলোতে তো করতেই হয় এ ব্যাপারে ইমামদের করণীয় কি? বিশুদ্ধ প্রমাণসহ এর শরয়ী সমাধান জানানোর জন্য আরজ করছি।

উত্তর: জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকী পালন করা এবং একে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা ইসলামের শিক্ষা নয়। এগুলো বিজাতীয় সংস্কৃতি। এসব অহেতুক কাজ থেকে মুসলমানদের বিরত থাকা আবশ্যক। শরীয়তে জন্ম দিবস বা মৃত্যু দিবসের আলাদা কোনো গুরুত্ব নেই। বিশেষভাবে এই দিনে কোনো ধরনের দোয়া বা আমল-ইবাদতের বিধান নেই।

আর মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করা, ঈসালে সাওয়াব করা শরীয়ত স্বীকৃত। তবে এর জন্য কোনো দিনক্ষণ নির্দিষ্ট নেই। বরং যে কোনো দিন যে কোনো সময় তাদের জন্য দোয়া করা, নফল নামাজ, দান-সদকা, ইত্যাদির মাধ্যমে ঈসালে সওয়াব করা যেতে পারে। 

কোনো নির্দিষ্ট দিনে বা সময়ে এমনটি করলে বিশেষ সওয়াব পাওয়া যাবে- এমন নয়। সালাফে সালেহীনের যুগেও নির্দিষ্ট দিনে মৃত ব্যক্তিদের জন্য দোয়া-ঈসালে সওয়াবের আয়োজনের প্রমাণ নেই। 

ইসলামের শিক্ষা হচ্ছে, মৃতের সন্তান-আত্মীয়স্বজন সব সময়ই মরহুমদের মাগফিরাতের দোয়া করবে, সাধ্যমতো ঈসালে সওয়াব করবে। বছরে কেবল নির্দিষ্ট এক-দুদিন এসব রসমী দোয়া, ঈসালে সওয়াবের আয়োজন করে সারা বছর এ থেকে গাফেল থাকা- এটা যেমন ইসলামের শিক্ষা নয়; তেমনি তা আদর্শ সন্তানেরও আচরণ হতে পারে না। সুতরাং জন্মদিবস, মৃত্যু দিবস পালন বা বিশেষভাবে এ দিনগুলোতে ঈসালে সওয়াবের আয়োজন থেকে বিরত থাকা জরুরি।

কোনো মুসল্লি মসজিদে এজাতীয় আয়োজন করতে চাইলে ইমাম সাহেব প্রজ্ঞা ও হেকমতের সঙ্গে বিষয়টির শরয়ী দিকটা তাদের বুঝিয়ে বলবেন। এবং এসব রসমী আয়োজনের পরিবর্তে মৃত ব্যক্তির জন্য সুন্নাহসম্মত ঈসালে সওয়াবের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করবেন। 

এতদসত্ত্বেও কেউ এমন আয়োজন করলে বা এসব দিনে ইমাম সাহেবকে কারো জন্য দোয়া করতে বললে সেক্ষেত্রে ফিতনা-ফাসাদ ও বিশৃঙ্খলা থেকে বাঁচতে ইমাম সাহেব সাধারণভাবে (একজন মুমিনের মাগফিরাতের নিয়তে, বিশেষ দিবস হিসেবে নয়) ওই মৃত ব্যক্তিসহ সকল মুসলমানের জন্য দোয়া করতে পারেন। এক্ষেত্রে সম্ভব হলে দোয়া-মজলিসের আগে বা পরে মূল শরয়ী বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করবেন।

সূত্র: সহিহ বুখারি, হাদিস ২৬৯৭; শরহে মুসলিম, নববী ১২/১৬; আলবাহরুর রায়েক ২/১৫৯; আলবায়িছ আলা ইনকারিল বিদায়ি ওয়াল হাওয়াদিছ, পৃ. ১০৭; আলইতিসাম ১/৫৩, ৪৮৬

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?