নবীন নিউজ ডেস্ক ১৬ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৪১ এ.এম
সংগৃহীত ছবি
সুনামগঞ্জে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে কুরবান আলী (২৮) নামে এক যুবককে বাঁশের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কুরবান আলী ওই এলাকার মো. ধন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে কাইয়ারগাও এলাকায় বালুপাথর শ্রমিকরা খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বালু শ্রমিক কুরবান আলীর কাছে একই গ্রামের পণ্ডিত আলীর ছেলে মোহাম্মদ আবেদীন সিগারেট চাইলে তিনি দিতে পারবেন না বলে জানান। কুরবাল আলী সিগারেট না দেওয়াতে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোহাম্মদ আবেদীন বাঁশ নিয়ে কুরবান আলীর মাথার পেছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে কুরবান আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটিতে একজনের বাঁশের আঘাতে এমন ঘটনা ঘটেছে। এখনো নিহতের কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা