পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে আদিবাসী দুই গোষ্ঠীর সংঘর্ষে ৬৪ জন নিহত হয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এনগা প্রদেশের ওয়াপেনামান্ডায় আধিপত্য বিস্তার নিয়ে আদিবাসী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এই হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসিকে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশের এক মুখপাত্র।
অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ সরবরাহ সংঘর্ষকে আরও মারাত্মক ভাবে উসকে দিচ্ছে বলে জানান তিনি।
রয়্যাল পাপুয়া নিউ গিনির জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) বলেন, ‘এটা পাপুয়া নিউ গিনির ইতিহাসের সবচেয়ে বড় সহিংস ঘটনার মধ্যে একটি। আমরা সবাই এই ঘটনায় হতবাক এবং মানসিকভাবে অনেক চাপে আছি। এ ঘটনা মেনে নেওয়া সত্যিই কঠিন।’
পুলিশ ঘটনাস্থল থেকে গ্রাফিক ভিডিও এবং ছবি উদ্ধার করেছে। যেখানে একটি লাশবোঝাই ট্রাক এবং রাস্তায় মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
পাপুয়া নিউ গিনিতে জমি ও সম্পদ দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে আদিবাসীদের মধ্যে সংঘর্ষ ক্রমেই বাড়ার কারণে গত বছর জুলাইয়ে এনগাতে তিন মাসের কারফিউ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির পুলিশ।
গভর্নর পিটার ইপাটাস এবিসিকে বলেন, ‘অতর্কিত হামলার আগে আবারও যুদ্ধ শুরু হওয়ার লক্ষণ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষে চলাকালে ১৭টি আদিবাসী গোষ্ঠী জড়িত থাকার কথা জানা যায় এবং সে এলাকায় শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) একটি রেডিও সাক্ষাৎকারে বলেন, ‘আমরা যথেষ্ট সহায়তা দিচ্ছি, বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পাপুয়া নিউ গিনির নিরাপত্তার জন্য।’
সূত্র: বিবিসি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ