হঠাৎ করে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায়। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনার পর রসিকতা করে নিজের সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেন ইলন মাস্ক।
মঙ্গলবার (০৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। এর কিছুক্ষণ পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, মানুষ আমাদের পরিষেবাগুলো ব্যবহারে সমস্যায় পড়ছেন- এ বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
অ্যান্ডি স্টোনের পোস্টের স্ক্রিনশটসহ একটি ছবি ইলন মাস্ক শেয়ার করেন। তাতে দেখা যায়- একটি পেঙ্গুইনকে স্যালুট করছে তিনটি পেঙ্গুইন। ছবিটিতে খেয়াল করলেই বুঝতে বাকি থাকে না, ইলন মাস্ক এটি দ্বারা কী বুঝাতে চেয়েছেন। ছবিতে দেখা যায়- মেটার তিনটি প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার এক্সকে স্যালুট করছে। মাস্কের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তবে কী কারণে এই ধরনের সমস্যা তৈরি হয় তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ব্যবহারকারীরা জানান, বাংলাদেশ সময় রাত ৯টার পর ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই লগ আউট হয়ে যায়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন।
রাত সাড়ে ১০টার আগেই লগইন সমস্যার সমাধান হয়। এরপর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামও সচল হয়।ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, কয়েক লাখ মানুষ ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। ফেসবুক ডাউনের সুযোগ নিয়ে এক্সের (আগের নাম টুইটার) মালিক ইলন মাস্ক কিছুটা বিদ্রুপই করলেন।
এক্সে এক পোস্টে তিনি লেখেন, আপনি যদি এই পোস্ট পড়তে পারেন, তবে এর মানে হলো আমাদের সার্ভার সচল রয়েছে।
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন