নবীন নিউজ, ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ০১:২২ পি.এম
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ১০টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া-মুদারকান্দি কবরস্থানের ওজুখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আড়ালিয়া গ্রামের রুবেলের স্ত্রী নূর জাহান বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে মারা যান। সকালে তার কবর খুঁড়তে গিয়ে অজুখানায় অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে ধর্ষণকারীরা।
বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা অজুখানায় মরদেহটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।
গজারিয়া থানার ওসি মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা