নবীন নিউজ ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৪ ০১:৫২ পি.এম
সংগৃহীত ছবি
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে এক মার্কিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভকালে তাকে হত্যা করে ইসরাইলি বাহিনী।
আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত ওই অধিকারকর্মীর নাম আয়শানুর ইজগি আইগি। নাবলুসের দক্ষিণে বেইতার মাউন্ট সিবেই এলাকায় ইসরাইলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এক বিক্ষোভে যোগ দেন ২৬ বছর বয়সি এই তরুণী। এ সময় তার মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।
গুলি লাগার পর তাকে নাবলুসের রাফিদিয়া হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির প্রধান ফুয়াদ নাফা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইজগি আইগি মাথায় গুরুতর আঘাত নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে পৌঁছান। আমরা তার একটা অপারেশন করার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। তখন ইজগি ইজি গুলিবিদ্ধ হয়।
একজন প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে বলেছেন, তিনি ইজগি আইগিকে জলপাই গাছের নীচে মাটিতে পড়ে থাকতে দেখেন। রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৩ বছর বয়সি এক কিশোরী নিহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ওই কিশোরীর নাম বানা আমজাদ বকর। একজন ইসরাইলি সেনা তাকে বুকে গুলি করে।
খবরে বলা হয়, ইসরাইলি বাহিনীর সমর্থনে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ওই গ্রামে আক্রমণ করে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, ওই গ্রামে সংঘর্ষ শুরু হলে তাদের একটি দল হামলা মোকাবিলার চেষ্টা করে।
এর মধ্যেই ইসরাইলি সেনার গুলিতে বিদ্ধ হন বানা। এরপর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। তার বাবার ভাষ্য মতে, বানা বাড়ির ভেতরে তার শোবার ঘরে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।
নবীন নিউজ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ