শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক সমাবেশ

নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০৯:২৪ এ.এম

ফাইল ছবি

গাজীপুরে বন্ধ ঘোষণা করা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সানসিটি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বেক্সিমকোর বন্ধ সব কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু, এলসি খুলে দেওয়া এবং সব বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

কারখানার শ্রমিক হাদি ইসলাম বলেন, ‘আমরা কাজ হারিয়ে খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছি। আমাদের কারখানার ৪২ হাজার শ্রমিক এখন খুব সংকটের মধ্যে আছে। আমরা কারখানা খুলে দেওয়ার দাবি জানাই।’

কায়সার নামের আরেক শ্রমিক বলেন, ‘ব্যাক টু ব্যাক এলসি খুলে দেওয়া হলে আমরা বায়ারদের সঙ্গে যোগাযোগ করতে পারব। বর্তমানে হাজার হাজার শ্রমিক এখন বেকার হয়ে পড়েছে। সরকারের কাছে আবেদন জানাই, আমাদের কারখানা খুলে দিন। কারখানার ৪২ হাজার শ্রমিক আমরা সকলেই অত্যন্ত সংকটের মধ্যে আছি।’

আন্দোলন অংশ নেওয়া শ্রমিক রহিমা খাতুন বলেন, ‘আমরা না খেয়ে মারা যাচ্ছি। কয়েক মাস ধরে আমাদের কারখানা বন্ধ আছে, খুলতেছে না। আমরা কী অবস্থায় আছি, সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন না?’

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানায় প্রায় ৪২ হাজার শ্রমিক কর্মচারী। কিন্তু কয়েক মাস ধরে তাঁদের বেতন অনিয়মিত হয়ে পড়ে। শ্রমিকেরা আন্দোলন করলে সরকার ঋণ দিয়ে কয়েক মাসের বেতন পরিশোধের ব্যবস্থা করে।

পরে গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত হয়।

বন্ধের কারণ হিসেবে বলা হয়, কারখানাগুলোতে অর্ডার না থাকা এবং কারখানার নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণখেলাপি থাকায় আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ জন্য বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড ও গার্মেন্টসের ১৬টি প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর থেকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক বন্ধ থাকবে।

একই দিন বেক্সিমকো কর্তৃপক্ষ বন্ধের নোটিশ টানিয়ে দেয়। এতে বলা হয়, বেক্সিমকোতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকায় ১৬ ডিসেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী লে-অফ থাকবে। লে-অফ থাকাকালে শ্রমিকদের সশরীর কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই।

শিল্প পুলিশ-২ এর এসপি এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। তাঁরা মহাসড়কের পাশে অবস্থান করছেন, কিছু শ্রমিক সড়কে দাঁড়ানোর কারণে সাময়িক যান চলাচল বিঘ্নিত হলেও সমাবেশ শেষে স্বাভাবিক হয়।’

উল্লেখ্য, এর আগে গত ২১ ডিসেম্বর একই দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ১৪ জানুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকেরা।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন