নবীন নিউজ, ডেস্ক ০৪ সেপ্টেম্বার ২০২৪ ১২:০৬ পি.এম
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডি আর) কঙ্গোর একটি বৃহত্তম কারাগার ভেঙে পালানোর সময় অন্তত ১২৯ কয়েদি নিহত হয়েছেন, যা মধ্য আফ্রিকান দেশটির কারাগারগুলোতে ধারাবাহিক সহিংস হামলার সর্বশেষ ঘটনা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম সিএনএন ও এএফপি।
প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকুমিন শাবানি লুকু বিহাঙ্গো সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে দেশটির রাজধানী কিনসাসার মাকালা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই ১২৯ জনের মধ্যে ২৪ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে, বাকিরা প্রাণ হারিয়েছেন পদদলন ও সাফোকেশনের শিকার হয়ে। কয়েকজন নারী কয়েদি ধর্ষণের শিকার হয়েছেন বলেও আমরা জানতে পেরেছি।”
“এছাড়া (কারাগার থেকে) পালানোর সময় ৫৯ কয়েদি আহত হয়েছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং কিনসাসার বাসিন্দা দাদ্দি সোসো এএফপিকে বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তারা কারাগারে বেশ কয়েক ঘণ্টা গুলির আওয়াজ পেয়েছেন। কারাগার থেকে রাত সাড়ে ৩টার পর লাশবাহী গাড়িও ছেড়ে যেতে দেখেছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মাকালা কারাগারের পরিস্থিতি নিয়ে পোস্ট করা কয়েকটি ভিডিওতে মাটিতে কয়েদিদের রক্তাক্ত মরদেহের সারি পড়ে থাকতে দেখা গেছে।
ডি আর কঙ্গোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে কারা প্রাচীরের এক স্থানে একটি বড় গর্ত দেখা গেছে। কয়েদিদের হামলায় কারা কার্যালয়, খাদ্য ডিপোসহ কারাগার অবকাঠামোর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার অবস্থাও দেখা গেছে।
কারাগারটি এক হাজার পাঁচশ কয়েদির জন্য তৈরি করা হলেও এতে ১২ হাজারেরও বেশি সংখ্যক কয়েদি থাকতেন। যাদের অধিকাংশই বিচারাধীন মামলার আসামি।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে পালিয়ে যাওয়া কয়েদিদের ধরতে সশস্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ঘটনাকে ‘নাশকতা’ উল্লেখ করে কঙ্গোর বিচারবিষয়কমন্ত্রী কনস্ট্যান্ট মুতাম্বা বলেছেন, বিচারবিষয়ক মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মাকালা কারাগারের কার্যক্রম বন্ধ থাকবে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ