নবীন নিউজ, ডেস্ক ০৩ সেপ্টেম্বার ২০২৪ ০৬:০৩ পি.এম
দুর্নীতির কারণে দেশ ছাড়তে চান আফ্রিকার দেশগুলোর অন্তত ৬০ শতাংশ তরুণ। আফ্রিকার ১৬টি দেশে পরিচালিত জরিপের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। মঙ্গলবার প্রকাশিত ২০২৪ সালের আফ্রিকান যুব জরিপ অনুসারে, তরুণরা দুর্নীতিকে অগ্রগতির সবচেয়ে বড় বাধা হিসাবে উল্লেখ করেছে।
আফ্রিকান ইয়ুথ সার্ভে-২০২৪ শীর্ষক জরিপটি পরিচালনা করেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গভিত্তিক ইচিকোভিটস ফ্যামিলি ফাউন্ডেশন। বতসোয়ানা, ক্যামেরুন, শাদ, কঙ্গো প্রজাতন্ত্র, আইভরি কোস্ট, ইথিওপিয়া, গ্যাবন, ঘানা, কেনিয়া, মালাউই, নামিবিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া এবং জাম্বিয়ার ১৮ থেকে ২৪ বছর বয়সী ৫ হাজার ৬০৪ জন তরুণের ওপর এই জরিপ চালানো হয়।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮০ শতাংশই জানিয়েছেন, তারা তাদের দেশে দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন। ৬২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাদের দেশের সরকার দুর্নীতির লাগাম টানতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া, ৫৮ শতাংশ অংশগ্রহণকারী তরুণ জানিয়েছেন, তারা আগামী ৩ বছরের মধ্যে নিজ দেশ ছাড়ার ব্যাপাকে ‘খুবই’ কিংবা ‘অনেকটাই আগ্রহী’।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পরিচালিত এই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ও স্থানীয় সরকার, ব্যবসা এবং পুলিশ বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিস্তার নিয়ে তরুণেরা ব্যাপক উদ্বিগ্ন। তরুণেরা দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা চায়। বিশেষ করে তারা যাতে আর ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়টি নিশ্চিত হতে চান তারা।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি—৫৫ শতাংশ—বলেছেন, আফ্রিকা ‘ভুল পথে’ যাচ্ছে। তবে বিপরীতে আফ্রিকা ভালোর দিকে যাচ্ছে এমন আশাবাদী মানুষের সংখ্যাও কম নয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭ শতাংশ জানিয়েছেন, আফ্রিকার দেশগুলো ইতিবাচক পরিস্থিতির দিকে যাচ্ছে।
ইচিকোভিটস ফ্যামিলি ফাউন্ডেশনের জরিপ বলছে, তরুণ যেসব আফ্রিকান দেশত্যাগ করতে চান তারা উত্তর আমেরিকাকে তাদের শীর্ষ গন্তব্য হিসেবে পছন্দ করেন। এরপর তাদের পছন্দের শীর্ষে আছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং স্পেনসহ পশ্চিম ইউরোপের দেশগুলো।
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে, আফ্রিকায় ১৫-৩৫ বছর বয়সী প্রায় ৪২০ মিলিয়ন যুবকদের বাসস্থান, যাদের এক তৃতীয়াংশ বেকার। আফ্রিকায় বিশ্বের সর্বকনিষ্ঠ এবং দ্রুত বর্ধনশীল জনসংখ্যা রয়েছে। ২০৫০ সালের মধ্যে এটি দ্বিগুণ হয়ে ৮৩০ মিলিয়নেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ