মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লাঠিহাতে চাকরি দাবি, ষড়যন্ত্র বলছেন শ্রমিক নেতারা

নবীন নিউজ ডেস্ক ০৩ সেপ্টেম্বার ২০২৪ ০২:০৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

৩ সেপ্টেম্বর সকাল ৯টা। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার পুরাতন জোনের প্রধান ফটকের সামনে দেখা যায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের জটলা। এগিয়ে যেতেই শোনা যায় চাকরির দাবিতে বিক্ষোভ করছেন তারা। মোবাইল বের করতেই বাধা আসে। মোবাইল পকেটে রাখার নির্দেশ আশে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। সঙ্গে উচ্চারিত হয় তাদের কঠোর হুঁশিয়ারি। পরিস্থিতি বুঝে কিছুটা নিরাপদ স্থানে যাওয়া।

দূর থেকে দেখা যায়, কেউ কেউ ডিইপিজেডের ভেতরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে কঠোর অবস্থানে নিরাপত্তাকর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আন্দোলকারী একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে নাম পরিচয় জিজ্ঞেস করতেই ক্ষিপ্ত হয়ে উশৃঙ্খল আচরণ শুরু করেন। তার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন। ততক্ষণে আন্দোলনকারীরা নবীনগর-চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। সংবাদকর্মী পরিচয় পেয়ে ২-৩ জন ওই স্থান ত্যাগ করেন। যাদের বয়স অনুমান ১৪ থেকে ১৭।

সেখানেই কথা হয় একজনের সঙ্গে। নাম-পরিচয় জানতেই কিছু সময় নীরব থেকে বলেন, আলমাস।

দাবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পুরুষ মানুষের চাকরি নেই পোশাক কারখানাগুলোতে। নারীদের শুধু চাকরি হয়। আজ তারা চাকরির জন্য আন্দোলন করছেন।

‘পুরুষ মানুষের চাকরি নেই পোশাক কারখানাগুলোতে। নারীদের শুধু চাকরি হয়। আজ তারা চাকরির জন্য আন্দোলন করছেন’

চাকরি নিতে হলে সিভি কিংবা বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। এসব এনেছেন কি না এমন প্রশ্ন করলে তিনি বলেন, কাগজপত্র বাসায় আছে। লাগলে এনে দেওয়া যাবে। পরে ব্যস্ততা দেখিয়ে তিনি সটকে পড়েন।

প্রশ্ন জাগে আসলেই কি ন্যায্য দাবি আদায়ে নেমেছেন তারা, নাকি অন্য কোনো কিছু? তাদের দাবি, অন্যান্য সময় শ্রমিক আন্দোলনে যে আচরণ দেখা যায়, এবার একটু ভিন্ন। সবাই খুবই মারমুখী।

খবর পাওয়া যায় জামগড়া, জিরাবোসহ আশপাশের পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। নাশকতার আতঙ্কে ছুটি ঘোষণা করা হয় শিল্পাঞ্চলের অন্তত ৩০টি পোশাক কারখানা। এ সময় আন্দোলনকারীদের লাঠিসোঁটা বহন করারও খবর পাওয়া যায়৷

কেন এমন আন্দোলন আর কারা করছেন এমন পোশাক খাতে বিশৃঙ্খলা। তা জানতে কথা হয় শ্রমিক নেতা অরবিন্দ বেপারীর সঙ্গে। তিনি বলেন, যারা আন্দোলন করছে তারা শ্রমিক না। তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই এমন কর্মকাণ্ড চালাচ্ছেন তারা।

তিনি আরও বলেন, চাকরি নিতে আসলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তারা কোনো নিয়মের ধার ধারছে না। কথায় কথায় চালাচ্ছে বিক্ষোভ, কোথাও কোথাও করছে ভাঙচুর। যাতে গোটা শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

‘যারা আন্দোলন করছে তারা শ্রমিক না। তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই এমন কর্মকাণ্ড চালাচ্ছেন তারা’

আরেক শ্রমিক নেতা খায়রুল মামুন মিন্টুর বক্তব্যও প্রায় একই। তিনিও মনে করেন, একটি গোষ্ঠী পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র করছে। কোথাও কোথাও ঝুট ব্যবসায়ী, কারখানার মালিক কর্তৃপক্ষও জড়িত রয়েছে। তিনি খাতটিকে বাঁচাতে এখনই কঠোর হওয়ার পরামর্শ দেন সরকারকে।

আসলেই কি ডিইপিজেডে নারী-পুরুষ শ্রমিক নিয়োগে বৈষম্য আছে? তা জানতে বেপজার সঙ্গে যোগাযোগ করা হলে সূত্র জানায়, ঢাকা ইপিজেডে মোট ৭৯৫৮৮ জন শ্রমিক কাজ করছেন। যার মধ্যে নারী শ্রমিক রয়েছেন ৪০৮১৮ জন ও পুরুষ শ্রমিকের সংখ্যা ৩৮৭৭০ জন। যার শতকরা হারে নারী ৫১% ও পুরুষ ৪৯%।

বিষয়টি নিয়ে কথা হয় বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজের সঙ্গে। তিনি জানান, বিক্ষোভ প্রদর্শনকারী কথিত চাকরিপ্রার্থীদের সঙ্গে বেপজার পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা, সহনশীলতা ও সহানুভূতির সঙ্গে সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু দেখা গেছে কিছু গ্রুপের সঙ্গে যখন কথা বলা হচ্ছে পেছনেই আরেকটা গ্রুপ আগেই মানি না বলে স্লোগান দিচ্ছে। একেক গ্রুপ একেক সময় একেক বক্তব্য উপস্থাপন করছে। শুধু তাই নয়, চাকরিপ্রার্থী বিক্ষোভকারীদের অনেকের কাছেই সিভি চাইলে দেখা যাচ্ছে তারা সিভি না দিয়ে পেছনে চলে যাচ্ছে।

‘ঝুট ব্যবসায়ী, কারখানার মালিক কর্তৃপক্ষও জড়িত রয়েছে। পোশাক খাতটিকে বাঁচাতে এখনই কঠোর হতে হবে সরকারকে’

বর্তমানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন দেশে সবক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনে অর্থনীতির গতি স্বাভাবিক করার চেষ্টা করছে তখনই চাকরি প্রত্যাশীদের এই আন্দোলন ইপিজেডের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত করছে বলেও জানান এ কর্মকর্তা।

বিষয়টি নিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, চাকরির দাবিতে বিক্ষোভের বিষয়টি নিয়ে কাজ করছি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা