নবীন নিউজ ডেস্ক ০৩ সেপ্টেম্বার ২০২৪ ০২:০০ পি.এম
সংগৃহীত ছবি
আবাসিক হল থেকে জিনিসপত্র আনতে গিয়ে শিক্ষার্থীদের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মী। তবে তখনই ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়করা। পরে তাকে নিরাপদে গাড়িতে তুলে দেয়া হয়। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী জাকি ইসলাম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকতেন জাকি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন জাকিকে শাখা ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখা যেত।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পরে আজকেই প্রথম জাকি ক্যাম্পাসে প্রবেশ করেন। তার নিজের এবং একই হলের আরও দুই পোস্টেড ছাত্রলীগ নেতার জিনিসপত্র নিয়ে যাওয়া জন্য তিনি ক্যাম্পাসে আসে। যাবতীয় জিনিসপত্র ভ্যানে উঠিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সাথে তার বাকবিতণ্ডা হয়৷ একপর্যায়ে শিক্ষার্থীরা তার উপর চড়াও হলে তিনি আতঙ্কিত হয়ে বঙ্গবন্ধু হল গেট থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।
পরে পুকুরপাড় হয়ে সাদ্দাম হোসেন হল সংলগ্ন ক্রিকেট মাঠের দিকে আসলে বিপরীত পাশ থেকে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ তাকে ধরে ফেলে। এ সময় তাকে চড়-থাপ্পড় ও কিল ঘুষি মারা হয়। ঘটনা জানার পরপরই তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে বিষয়টির মীমাংসা করে জাকিকে নিরাপদে ক্যাম্পাসের বাইরে বের করে দেয়া হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তারা বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া এ বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। তাদের ইচ্ছার বাইরে কোনো শিক্ষার্থী কথা বলতে পারতো না। তাদেরকে সঙ্গ দিয়ে চুনোপুঁটিরা ক্ষমতার দাপট দেখিয়েছে।
ভুক্তভোগী জাকির ভাষ্য, হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হতো। আর তাই সেও ছাত্রলীগের সঙ্গে জড়িয়ে যায়। তবে ছাত্রলীগে তার কোন পদ-পদবি ছিল না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট জানান, শিক্ষার্থীরা জাকিকে মারতে উদ্যত হলে সমন্বয়করা গিয়ে থামান এবং তাকে উদ্ধার করেন। পরে সমন্বয়কদের উপস্থিতিতে তাকে নিরাপদে ক্যাম্পাসের বাইরে বের করে গাড়িতে তুলে দেয়া হয়।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি