নবীন নিউজ, ডেস্ক ১৮ জুলাই ২০২৪ ০১:০০ পি.এম
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের পর বন্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুনসান নীরবতা বিরাজ করছে।
ক্যাম্পাসের প্রতিটি প্রবেশপথে ব্যারিকেড দিয়ে পুলিশ অবস্থান করছে। কেউ প্রবেশ করতে চাইলে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।
সকালে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, “ক্যাম্পাস যেহেতু বন্ধ, তাই আমরা সেখানে কোনো কর্মসূচি পালন করছি না। তবে আমাদের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করবে।”
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে ‘খুনের দায়ে’ জড়িতদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
এই কর্মসূচিতে হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বেলা ১২টা পর্যন্ত আন্দোলনকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়নি।
এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আমাদের পরিকল্পনা চলছে। পুরো ক্যাম্পাস পুলিশ-প্রশাসন ঘিরে রেখেছে। ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীকে থাকতে দেওয়া হয়নি।
“তাই ম্যাস গ্যাদারিং করা যাচ্ছে না। তবে ক্যাম্পাসের আশেপাশে যেখানে শিক্ষার্থী বিক্ষোভ করছেন, আমরা সেখানে যাচ্ছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাজধানীর বিভ্ন্নি স্থানে বিক্ষোভ হচ্ছে জানিয়ে তিনি বলেন, “নর্থসাউথ, ব্র্যাক, ইস্টওয়েস্ট, বিউপিসহ বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। শনির আখড়ার ওই দিকে পুরোপুরি ব্লক। সায়েন্স ল্যাবেও শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করছে।”
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে বলা হয়। সন্ধ্যার মধ্যেই সব শিক্ষার্থীরা হল ত্যাগ করেন। তবে শিক্ষকরা ক্যাম্পাসে তাদের বাসভবনে অবস্থান করছেন।
শিক্ষার্থীরা যথাসময়ে ত্যাগ করায় তাদের ধন্যবাদ জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে আবাসিক হল ত্যাগ করেছে। এ বিষয়ে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ধন্যবাদ জানায় ও তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি