শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শিক্ষার্থীদের জন্য বাস ভাড়ায় ছাড়

নবীন নিউজ, ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ১০:০৭ এ.এম

সংগৃহীত ছবি

মাগুরায় সাতটি অভ্যন্তরীণ বাস রুটে শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ কম ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা বাস মালিক সমিতি।

রোববার (১ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম জানান, জেলা সদরের সঙ্গে মোহাম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার সাতটি রুটে শিক্ষার্থীরা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ৩০ শতাংশ কম খরচে যাতায়াত করতে পারবে। যাত্রাপথে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হবে।

এ ছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে শহরের ভায়নার মোড় থেকে পারনান্দুয়ালি পর্যন্ত সড়কটি ছাত্র আন্দোলনের শহীদ রাব্বির নামে ও শ্রীপুরের ওয়াবদা থেকে নাকোল বাজার পর্যন্ত শহীদ ফরহাদের নামে রাস্তার নামকরণ করা হয়েছে বলে জানান তারা। জেলার অন্য ৮ জন শহীদদের নামেও নিজ নিজ এলাকায় সড়ক বা সেতুর নামকরণের কাজ চলছে বলেও জানানো হয়।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে বরিশালে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে। রোববার বরিশাল পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়। এ ছাড়া সব শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের কথাও জানানো হয়।

দুপুরে রুপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

এ সময় তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজমুক্ত এলাকা ঘোষণা করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় টার্মিনাল এলাকায় যে কোনো নাশকতা রোধে মিছিল করেন বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, গত ১৫ বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে তারা একচেটিয়া চাঁদাবাজি করে এ খাতের সুনাম নষ্ট করেছে।

তিনি বলেন, আগে আমরা যে টাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা দিতাম সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মাণে ব্যয় করব। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন তাদের আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি ছাত্র ভাইয়েরা আমাদের সে সুযোগটি করে দেবে।

আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করব। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে। সরকার পরিবর্তনের পর রুপাতলী বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা