নবীন নিউজ ডেস্ক ৩১ আগষ্ট ২০২৪ ০৯:০৩ এ.এম
সংগৃহীত ছবি
সময়সীমা বেঁধে দেয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার এর পক্ষ থেকে একজন বৈধ প্রতিনিধি ব্রাজিলে নিয়োগ দিতে না পারায় ইলন মাস্কের এক্সকে সেদেশে নিষিদ্ধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) এই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দ্য মোরেস। খবর বিবিসির।
আলেকজান্দ্রে দ্য মোরেস এক্স প্ল্যাটফর্মকে অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধের আদেশ দিয়েছেন। যতক্ষণ না এক্স আদালতের সব আদেশ মেনে চলে এবং বিদ্যমান জরিমানা প্রদান না করে ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি।
মূলত চলতি বছরের এপ্রিল মাসে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক অ্যালেক্সআন্দ্রে দ্য মোরেস ভুয়া তথ্য ছড়ানোর দায়ে একাধিক এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তখনই ব্রাজিলে এক্স নিয়ে বিতর্ক শুরু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইলন মাস্ক। জানান, বাকস্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। ব্রাজিলের একজন অনির্বাচিত ছদ্মবেশী বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ধ্বংস করছে।
এর আগে বিচারপতি মোরসে নতুন বৈধ প্রতিনিধি নিয়োগে এক্স কে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এ সময় শুরু হয়। কিন্তু সময়সীমা পার হলে গেলেও এ নির্দেশনা মেনে চলেননি মাস্ক।
যেসব অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছিল তা থেকে পোস্ট করে বলা হয়েছে, বিচারকের আদেশ মেনে না নেয়ায় হয়তো ব্রাজিলে দ্রুতই এক্স বন্ধ হয়ে যাবে। তবে আমরা তার এমন অবৈধ আদেশ মেনে নিব না।
এতে আরও বলা হয়েছে, বিচারকের দাবি অনুযায়ী এক্স ব্রাজিলের নিজস্ব আইন লঙ্ঘন করেছে। কিন্তু প্রকৃত অর্থে এক্স এ কাজ করেনি।
এদিকে সুপ্রিম কোর্টের পূর্বের এক আদেশের অজুহাতে ব্রাজিলে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট ফার্ম স্টারলিংকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক। বলেন, এক্স ও স্পেসএক্স দুইটা আলাদা কোম্পানি। তাদের আলাদা শেয়ার হোল্ডার।
নবীন নিউজ/পি
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন