বাংলাদেশের সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাত থামেনি। তবে কিছুটা কমেছে।
রবিবার(১৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা অন্যান্য দিনের তুলনায় কিছুটা শান্ত থাকলেও থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পেয়েছেন স্থানীয়রা। বন্ধ হয়নি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাও।
টেকনাফের শাহ পরীর দ্বীপের বাসিন্দারা জানান, গতকাল সকালে গোলার শব্দ পাওয়া গেছে। শব্দ বেশি শোনা গেছে হোয়াইক্যং, কানজরপাড়া ও খারাংখালী এলাকায়।
হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা মো. রফিক বলেন, শনিবার রাতে আমাদের সীমান্তে দুই ঘণ্টা থেমে থেমে গোলার শব্দ পাওয়া গেছে।
শাহ পরীর দ্বীপ সীমান্তের বাসিন্দা রহমত উল্লাহ বলেন, ‘শনিবার রাতে গোলার শব্দ পাওয়া যায়নি। পরের দিন সকাল থেকেই গোলার আওয়াজ পাওয়া যায়। গোলার শব্দে শিশুরা বেশি আতঙ্কিত হয়ে পড়ে।’
স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে কাদিরবিল, নরবনিয়া, নয়াপাড়া, নুরুল্লাপাড়া, বাগগুনা, পংদা ও পাতনজা এলাকায় যুদ্ধ চলছে। এসব এলাকার রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।
টেকনাফ শাহ পরীর দ্বীপ ৯ নম্বর ওর্য়াডের ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সালাম বলেন, ‘মিয়ানমার সীমান্তে এখনো গোলাগুলি বন্ধ হয়নি। গত শনিবার গুলিবিদ্ধ নারীসহ পাঁচ রোহিঙ্গা বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল।’
এ বিষয়ে কোস্টগার্ড চট্টগ্রাম (পূর্বাঞ্চল) জানায়, অনুপ্রবেশ রোধে নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে। ২৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২ শতাধিক রোহিঙ্গাকে আটকে দেওয়া হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সীমান্তে প্রায় সময় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু সীমান্তে নাফ নদ থাকার কারণে আমরা অনেকটা ‘সেফ জোনে’ আছি। তবু আমরা সীমান্তের বসবাসকারীদের সতর্ক থাকতে বলেছি।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ