নবীন নিউজ ডেস্ক ৩১ আগষ্ট ২০২৪ ০৮:১৫ এ.এম
সংগৃহীত ছবি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সংসদে বাতিল করা হয়েছে সাপ্তাহিক জুমার নামাজের বিরতি। মুসলিম সাংসদরা যেন নামাজ আদায় করতে পারেন সেজন্য যুগ যুগ ধরে আসামে জুমার নামাজের জন্য দুই ঘণ্টা সংসদের কার্যক্রম স্থগিত রাখা হত।
তবে শুক্রবার (৩০ আগস্ট) সংসদের রুলস কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে। এতে বলা হয় শুক্রবারের অধিবেশনও অন্যদিনের মতো হবে।
এ ব্যাপারে এক বিবৃতিতে রুলস কমিটি বলেছে, ‘সৃষ্টির পর থেকে আসামের আইনসভার কার্যক্রম শুক্রবার সকাল ১১টা থেকে দুই ঘণ্টার জন্য স্থগিত করা হতো। এরপর মধ্যাহ্নভোজ ও মুসলিম সাংসদরা ফিরে আসার পর অধিবেশন আবারও শুরু হতো। অন্যদিনে ধর্মীয় কোনো কারণে অধিবেশন স্থগিত ছাড়াই সংসদের সব কার্যক্রম চলে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মাননীয় স্পিকার শ্রী বিশ্বজিৎ দাইমারী এ বিষয়টি সম্পর্কে নোট নিয়েছেন এবং সংবিধানের ধর্মনিরপেক্ষতার আলোকে প্রস্তাব দিয়েছেন অন্যদিনের মতো শুক্রবারও মুসলিম সাংসদদের নামাজের বিরতি না দিয়ে আসামের আইনসভার কার্যক্রম চলবে।’
সংসদে জুমার নামাজের বিরতি বাতিল করার পর এ নিয়ে একটি পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এতে তিনি লিখেছেন, ‘দুই ঘণ্টার জুমার নামাজের বিরতি বাদ দিয়ে আসাম আইনসভা নিজেদের কর্মকাণ্ডের উপর গুরুত্ব দিয়েছে এবং ঔপনিবেশিক আমলের আরেকটি নিদর্শন ঝেরে ফেলেছে। সংসদে নামাজের সময় দেওয়ার বিষয়টি ১৯৩৭ সালে এনেছিলেন মুসলিম লীগ নেতা সৈয়দ সাদুল্লা।’
আসামের বিরোধী দল এমন সিদ্ধান্তের বিরোধীতা জানিয়েছে। তারা বলেছে এটি ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত’ হানবে।
আসামের একাধিক মুসলিম সাংসদ বলেছেন, সংসদের এমন সিদ্ধান্তে তারা খুশি হননি। এটি ধর্মীয় সহনশীলতার পরিবেশ নষ্ট করবে।
সূত্র: এনডিটিভি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ