বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সাবেক মন্ত্রীর পিএস’র বাসায় মিলল কোটি টাকার ত্রাণ

নবীন নিউজ, ডেস্ক ৩০ আগষ্ট ২০২৪ ১২:৩৩ পি.এম

সংগৃহীত

মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের পিএস সাজহান সিরাজ দোলনের ভাড়া গোডাউন থেকে কোটি টাকার সরকারি ত্রাণের মালামাল জব্দ করেছে ট্রাস্ট ফোর্স।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় ঘরে তল্লাশি করে ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ী, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, কোরআন শরীফ, টিফিন বক্স, ক্রিকেট, ফুটবল সামগ্রী, হুইল চেয়ার, সৌদি খেজুর, গ্যাষ সিলিন্ডার, করোনা কিডস, এ্যপ্রোন সহ প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। ভাড়া করা এই বাড়িটি সাবেক মন্ত্রীর নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূর শহরের নতুন গড়ে উঠা একটি আবাসিক এলাকাতে।

মেহেরপুর সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) গাজী মইদুর রহমান এবং সেনা কর্মকর্তা মেজর জাহিন এর নেতৃত্ব ট্রাস্ট ফোর্স এই অভিযান পরিচালনা করেন। এ সময় পুরো গোডাউন তালাবদ্ধ ছিলো এবং সেখানে আলোর ব্যবস্থা ছিল না। পরে সব তালা ভেঙে এবং টর্চের আলোতে সব মালামাল জব্দ করা হয়। পরে ট্রাকে এবং ভ্যান বোঝায় করে মালামাল সরকারি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সুরমান আলী জানান, ‘দেড় বছর আগে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় ও পিএস দোলন ৬ হাজার টাকা চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়ে ত্রাণের সরকারি মালামাল মজুদ করে আসছিল। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাক বোঝায় করে নিয়ে গেছে আবার মজুদ করেছে। সেগুলো পাচার করে বিক্রি করেছে কিনা জানি না।’

ওই এলাকার বাসিন্দা মফিজুর রহমান বলেন, ‘ত্রাণের বা রিলিফের সরকারি মালামাল মজুদ করা অন্যায় কাজ জানি। কিন্তু মন্ত্রীর ভয়ে এলাকাবাসী কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।’

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মইদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়ির ভিতর গোডাউনের সন্ধান পাওয়া গেলে তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। সেখান থেকে বিপুল অর্থের সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সমস্ত  মালামাল জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় গোডাউন ভাড়া নেয়া দোলনকে ফোন করে আসতে বলা হলেও তিনি এসে মালামালের বৈধতা দেখাতে অপারগতা প্রকাশ করেন।

তবে, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাতিজা আসিফ সাদেক জানান, অধিকাংশ মালামালই ব্যক্তিগত। সরকারি নয়। যেগুলো বিতরণের জন্য মজুদ রাখা ছিল।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা