শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, বিস্ফোরক বক্তব্য

নবীন নিউজ ডেস্ক ০৬ জানু ২০২৫ ০২:০২ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

দীর্ঘদিন আড়ালে থাকা মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম) প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিহাস ও নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এই প্রাক্তন সামরিক কর্মকর্তা লাইভে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরেন।

রোববার (৫ জানুয়ারি) রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত “বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)” শিরোনামের টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটভূমি নিয়ে কথা বলেন ডালিম, যা নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিপ্লব ও নতুন প্রজন্মকে নিয়ে বার্তা

টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, “বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। ৭১-এ আংশিক বিজয় অর্জিত হলেও তা এখনও পূর্ণাঙ্গ নয়। নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে আরেকটি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।”

ভারত প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ আজ সম্প্রসারণবাদী-হিন্দুত্ববাদী ভারতের কবলে পড়েছে। ৭১-এর মতো আরেকটি লড়াই ছাড়া স্বাধীনতার প্রকৃত অর্থ পূর্ণ হবে না।”

১৫ আগস্টের ঘটনা এবং ইতিহাস

১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর শিকড় বিস্তৃত হয়েছিল। আমরা তখন বুঝেছিলাম, এই যুদ্ধ কি আমাদের স্বার্থে, নাকি অন্য কারও উদ্দেশ্যে হচ্ছে।”

তিনি আরও বলেন, “শেখ মুজিব স্বৈরাচারী শাসন চালু করেছিলেন, যা সাধারণ মানুষকে তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠতে বাধ্য করেছিল। তাঁর স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো ছিল সময়ের দাবি।”

ডালিম দাবি করেন, “১৫ আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল। এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়। তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে নেয়। এরপর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল করে, এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন নিয়ে প্রকাশ্যে আসে। এর মাধ্যমে এই সামরিক অভ্যুত্থান জনসমর্থন লাভ করে।”

জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য

মেজর ডালিম বলেন, “বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হওয়ার পরিবর্তে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য দেশীয় কবিদের লেখা হতে পারত। ভিনদেশী কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে আমি মনে করি।”

নতুন বিপ্লবীদের প্রতি বার্তা

ডালিম বর্তমান প্রজন্মের বিপ্লবীদের উদ্দেশ্যে বলেন, “তাদের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত। তারা যেন শক্তিশালী, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই দোয়া করছি।”

এই দীর্ঘ সাক্ষাৎকার নতুন করে ১৫ আগস্ট ও বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা তৈরি করেছে। মেজর ডালিমের বক্তব্যে ইতিহাসের নতুন অধ্যায় উন্মোচিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন