নবীন নিউজ ডেস্ক ২৮ আগষ্ট ২০২৪ ১০:৩৮ এ.এম
সংগৃহীত ছবি
দক্ষিণ ভারতের মালয়ালম চলচ্চিত্র জগতে কীভাবে নারীদের যৌন হেনস্থা করা হয়, তা বেরিয়ে এসেছে সরকারি একটি তদন্ত কমিটির প্রতিবেদনে। হেমা কমিটির এই রিপোর্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছে কেরালা, যার ঢেউ দেশের অন্যত্রও দেখা গিয়েছে।
২০১৭ সালে এক মালয়ালম অভিনেত্রীকে যৌন হেনস্তার পর গঠিত হয় হেমা কমিটি। কেরালার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন গঠিত এ কমিটি রিপোর্ট জমা দেয় সাড়ে চার বছর আগে।
হেমা কমিটির ওই রিপোর্ট জনসমক্ষে কেরালা সরকার প্রকাশ করেছে ১৯ আগস্ট। ২৩৫ পাতার এ রিপোর্টে মালয়ালম ইন্ডাস্ট্রিতে নারীদের যৌন হয়রানি, বেআইনি নিষেধাজ্ঞা, মাদক ও অ্যালকোহলের অপব্যবহার, পারিশ্রমিক বৈষম্য, কিছু কিছু ক্ষেত্রে অমানবিক কাজের বিবরণ উঠে এসেছে।
রিপোর্টে ভুক্তভোগীরা সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন অভিনেতা সিদ্দিক, জয়সুরিয়া, মুকেশ, মানিয়ানপিল্লা রাজু, এদাভেলা বাবু, সুরাজ ভেঞ্জারমুডু, নির্মাতা রঞ্জিত, তুলসী দাসসহ মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক প্রযোজক, পরিচালক ও অভিনেতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রির ভেতরে।
হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই মালায়লাম ইন্ডাস্ট্রিতে যেন শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র অভিযোগ করায় কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে সরে যান রণজিৎ। এবার অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্ট সংগঠনের সভাপতির পদ থেকে সরলেন মোহনলাল। যদিও তাঁর বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই।
অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্ট সংগঠনের ২ সদস্য তথা অভিনেতা সিদিক্কি এবং বাবুরাজের নামে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তাঁরা এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক ছিলেন। তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরই মোহনলাল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তারপর মঙ্গলবার ডিসলভ হয়ে যায় অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্ট সংগঠনের এক্সিকিউটিভ কমিটি।
হেমা রিপোর্ট প্রকাশের পর থেকে অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টস অনেকটাই নীরব ভূমিকা পালন করছিল।
সংগঠনটির এমন অবস্থানের সমালোচনা করছিলেন মালয়ালম ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে নীরব থাকার কারণে সমালোচিত হন মোহনলাল, মামুট্টি, ফাহাদ ফাসিলের মতো জনপ্রিয় তারকাও। সেই সমালোচনার জের ধরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোহনলাল।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’